,

জমি অধিগ্রহণের খবরে রাস্তায় হাজারো মানুষ

news-image

নিউজ ডেস্ক : জমি অধিগ্রহণের খবরে তার প্রতিবাদ জানাতে কেরানীগঞ্জে অন্তত ৫০ হাজার মানুষ রাস্তায় এসে দীর্ঘ ৮ কিলোমিটার এলাকায় মানববন্ধন করেছে।

সোমবার সকাল ১০টা থেকে কেরানীগঞ্জের বসিলা থেকে কলাতিয়া পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

কেরানীগঞ্জের তারানগর ও কলাতিয়া ইউনিয়ন এবং সাভারের বাকুরতা ১৬ মৌজার প্রায় ৫ হাজার একর জমি সরকার অধিগ্রহণ করবে- এমন খবরে নারী-পুরুষ ও শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বিভিন্ন প্রতিবাদী বক্তব্য লেখা ব্যানার-প্ল্যাকার্ড বহন করেন স্থানীয়রা। এ সময় তারা জমি অধিগ্রহণের প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন।

মানববন্ধনে অংশ নিয়ে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের আহ্বায়ক শাহিন আহমেদ বলেন, ‘বিসিক শিল্পনগরী, জেলখানা, বিসিএস আবাসন প্রকল্প, রাজউকের ঝিলমিল প্রকল্পসহ বিভিন্ন সরকারি কাজে ইতিমধ্যে কেরানীগঞ্জে জমি অধিগ্রহণ করেছে সরকার। এবার রাজউক আমাদের পৈত্রিক সম্পতি অধিগ্রহণ করার উদ্যোগ নিয়েছে। কোনো অবস্থাতেই আমরা বাপ-দাদার ভিটে ছাড়ব না।’

তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক বলেন, ‘এখানে আমাদের বাবা-দাদার কবর রয়েছে। এখানেই আমাদের অস্তিত্ব। পৈত্রিক ভিটে-মাটি ছেড়ে আমরা কোথাও যাব না।’

কলাতিয়া ইউপি চেয়ারম্যান তাহের আলী জানান, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই রাজউকের এই অধিগ্রহণের প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমেছে। যে করেই হোক অস্তিত্ব টিকিয়ে রাখব আমরা।

এর আগে গত বৃহস্পতিবার স্থানীয়রা এই অধিগ্রহণের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা