,

প্রতিবেদকে গুলি করে হত্যা, মেক্সিকান সংবাদপত্র প্রকাশনা বন্ধ

news-image

সাংবাদকর্মীদের ওপর সহিংসতা এবং দায়ী ব্যক্তদের শাস্তির অপ্রতুলতার প্রতিবাদে প্রকাশনা বন্ধ করে দিয়েছে মেক্সিকোর আঞ্চলিক এক সংবাদপত্র। পত্রিকাটির রবিবারের সম্পাদকীয়তে বলা হয়, সম্ভবত এটাই এর শেষ সংস্করণ। তবে অনলাইনে এর কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।

দেশটির চিহুয়াহুয়া শহরের নরতে দে সিউদ্যাথ কুয়ারেস পত্রিকার সংবাদকর্মী মিরোসলাভা ব্রিচকে গুলি করে হত্যা করা হয়। তিনি মার্চ মাসেই মেক্সিকোতে নিহত তিন সাংবাদিকের একজন। এর আগে দেশটিতে সংগঠিত অপরাধের সঙ্গে রাজনীতিবিদদের যোগসাজশ নিয়ে বিস্তৃত পরিসরে প্রতিবেদন প্রকাশ করেছিলেন তিনি। নিজ পত্রিকা ছাড়াও একটি জাতীয় পত্রিকার জন্যও তিনি ওই প্রতিবেদন তৈরি করেছিলেন।

চিহুয়াহুয়া রাজ্যে বাড়ির সামনেই ব্রিচের গাড়িকে লক্ষ্য করে ৮টি গুলি ছুড়ে তার মৃত্যু নিশ্চিত করে আততায়ীরা। গাড়িতে তার এক সন্তান থাকলেও সে অক্ষত ছিল বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাডভোকেসি সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস এক পরিসংখ্যানে জানাচ্ছে, ১৯৯২ থেকে এ পর্যন্ত মেক্সিকোতে পেশাগত কারণে খুন হয়েছেন ৩৮ জন সাংবাদিক। একই সময়ে আরও ৫০ জন সাংবাদিক খুন হয়েছেন, যাদের খুনের নেপথ্য কারণ জানা সম্ভব হয়নি। বিবিসি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের