,

কোকা-কোলার পানীয় স্প্রাইট ও ফান্টা বিষাক্ত হতে পারে: নাইজেরীয় আদালত

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :নাইজেরিয়ার লাগোস হাইকোর্টের এক বিচারক রুল জারি করে বলেছেন, আন্তর্জাতিক কোমলপনীয় নির্মাতা কোকা-কোলার পণ্য স্প্রাইট ও ফান্টা বিষাক্ত হতে পারে। বিচারপতি আদেদায়ো ওয়েবানজি স্থানীয় বাজারজাতকারী প্রতিষ্ঠান নাইজেরিয়ান বটলিং কোম্পানি (এনবিসি)-কে নির্দেশ দিয়েছেন, ভিটাসিন সি-এর সঙ্গে মিশিয়ে এসব পানীয় যাতে পান না করা হয় সেজন্য বোতল ও কেন এর গায়ে সতর্কবানী সেঁটে দেওয়ার জন্য। তবে কোকা-কোলা এ রুলকে বেঠিক ও বিজ্ঞানসম্মত নয় বলে উল্লেখ করেছে।

নাইজেরিয়ার লাগোস হাই কোর্টের রুলে উল্লেখ করা হয়েছে, কোকা-কোলার কোমল পানীয়তে উচ্চমাত্রার বেনজয়িক এসিড থাকার কারণে তা অ্যাসকরবিক এসিডের (ভিটামিন সি) সঙ্গে মিশিয়ে পান করলে স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে।

বিচারপতি দেশটির ন্যাশনাল এজেন্সি ফর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল (নাফডাক) কর্তৃপক্ষকে স্বাস্থ্য সম্মত মান বজায় রাখতে না পারার জন্য ৬ হাজার ৩৫০ ডলার জরিমানা করেছেন।

বিচারপতি রুলে বলেন, নাইজেরিয়া বটলিং কোম্পানির প্রস্তুতকৃত ফান্টা ও স্প্রাইট ভোক্তাদের প্রতি দায়িত্বে অবহেলা দেখিয়ে নাফডাক। অ্যাসকরবিক এসিডের সঙ্গে মিশিয়ে যে পানীয় পান করলে বিষাক্ত হয়ে যায় তা সম্পর্কে জনগণকে সঠিক তথ্য জানাতে পারেনি।

দীর্ঘ ৯ বছর ধরে চলা একটি মামলার প্রেক্ষিতে এ রুল জারি করেন লাগোস হাই কোর্টের বিচারক। মামলাটি দায়ের করেছিলেন স্থানীয় ব্যবসায়ী ফিজাবি আবেদো। ২০০৭ সালে তিনি যুক্তরাজ্যে এনবিসি উৎপাদিত পানীয় রফতানি করতে চেয়েছিলেন। তবে যুক্তরাজ্যের কাস্টমস কর্তৃপক্ষ পরীক্ষা করে জানায়, আবেদোর পানীয় স্বাস্থ্য সম্মত নয় এবং মানুষের তা পান করা অনিরাপদ। ওই সময় যুক্তরাজ্য কর্তৃপক্ষ তা ধ্বংস করে দেয়। এরপর এনবিসির বিরুদ্ধে মামলা দায়ের করে তিনি।

অবশ্য আদালতের এই রুলের বিরুদ্ধে নাফডাক ও এনবিসি আপিল করার ঘোষণা দিয়েছে।

কোকা-কোলার এক মুখপাত্র বলেছেন, আমাদের সবগুলো পণ্য নিরাপদ। যেসব দেশে এগুলো বিক্রি করা হয় ওই সব দেশে আমাদের বৈশ্বিক নিরাপত্তা ও পণ্যের মান নিশ্চিত করেই বাজারজাত করা হয়। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে