,

পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ জয়

news-image

স্পোর্টস ডেস্ক :ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে সহজেই জয় তুলে নিয়েছে পাকিস্তান। চতুর্থ ম্যাচে সাত উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারায় সরফরাজ আহমেদের দল। সেই সঙ্গে ৩-১ ব্যবধানে সিরিজও নিজেদের করে নেয় পাকিস্তান।

ক্যারিবীয়ানদের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতেই জয় পায় পাকিস্তান। কিন্তু তৃতীয় ম্যাচটিতে জিতে সিরিজে ঘুরে দাড়ায় ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে শেষ ম্যাচটাই হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী ম্যাচ।

ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে টসে জিতে প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১২৪ রান করে স্বাগতিকরা। ক্যারিবীয়ান ব্যাটসম্যানদের মধ্যে চাউক ওয়াল্টন সর্বোচ্চ ৪০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন কার্লোস ব্র্যাথওয়েট। আর মারলন স্যামুয়েলস করেন ২২ রান।

পাকিস্তানের পক্ষে হাসান আলী ও সাদাব খান ২টি করে আর ওয়াশিম, রাইশ ও রিয়াজ ১টি করে উইকেন পান।

১২৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ছয় বল হাতে রেখেই ১২৭ রান তুলে ফেলে পাকিস্তান। উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ৫৩ এবং কামরান আকমল করেন ২০ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে বাবর আজমের ব্যাট থেকে।

ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস পাকিস্তানের ২টি এবং মারলন স্যামুয়েলস একটি উইকেট লাভ করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের