,

শ্রীলঙ্কা থেকেই সরাসরি আইপিএলে মুস্তাফিজ?

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা থেকেই সরাসরি আইপিএলে নিজের দল সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেবেন মুস্তাফিজুর রহমান? হায়দরাবাদের অস্ট্রেলীয় কোচ টম মুডি এমনটিই জানিয়েছেন।

আইপিএল শুরু হবে ৫ এপ্রিল। প্রথম দিনই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে হায়দরাবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ ৪ ও ৬ এপ্রিল। প্রথম ম্যাচ মুস্তাফিজ খেলবেন না নিশ্চিত। থাকতে পারবেন না আইপিএলের শেষ অংশেও। তবে মুডি জানিয়েছেন, মুস্তাফিজ ৭ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যোগ দেবেন, এমনটাই জানেন তিনি।

মুস্তাফিজ এবারের আইপিএলে খেলবেন না—এমন একটি প্রতিবেদন কিছুদিন আগেই বেরিয়েছে ভারতীয় গণমাধ্যমে। মোস্তাফিজ নিজে অবশ্য এমন প্রতিবেদন ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। মুডিও বলেছেন, মোস্তাফিজ আসবেন, তাঁদের প্রত্যাশা এমনটিই, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে অন্য কিছু না শুনলে ধরে নেব মুস্তাফিজকে আমরা পাচ্ছি।’

গত পরশু বিসিবি সভাপতি নাজমুল হাসান অবশ্য মুস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দেওয়ার কথাই বলেছেন। তবে জুড়ে দিয়েছেন একটা শর্ত, ‘মুস্তাফিজ যদি আইপিএলে খেলতে চায়, তাহলে খেলতে পারে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে তাঁকে কমপক্ষে ১০ দিনের বিশ্রাম নিতে হবে।’ যদিও মুডির কথা শুনে মনে হচ্ছে পরিকল্পনা অন্য রকম।

গত মৌসুমে সানরাইজার্সের আইপিএল শিরোপা জয়ে দারুণ ভূমিকা ছিল বাংলাদেশের ‘কাটার মাস্টারে’র। প্রথম আইপিএলেই সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিতও হয়েছিলেন। মোস্তাফিজ আইপিএলে খেলবেন কি না, এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যমেও ভীষণ আগ্রহ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের