বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা ভাষায় সার্চ এখন আরও সহজ

news-image

পৃথিবীতে ব্যবহৃত ভাষার মধ্যে বাংলা ৬ষ্ঠ তম। বর্তমানে পৃথিবীতে ৭০০০ ভাষার প্রচলন রয়েছে, এই বিপুল পরিমান ভাষার মধ্যে ৬ষ্ঠ স্থান কোনো ছোট বিষয় নয়। ২০০ মিলিয়নের বেশি বাংলা ভাষা ব্যবহারকারী মানুষদের জন্য তাদের পছন্দের বিষয় ইন্টারনেটে সন্ধান করা বা সার্চ করা এখন হয়ে উঠেছে আরও সহজসাধ্য।

বাংলায় গুগল নলেজ গ্রাফ
যখন কোনো ব্যক্তি অনলাইনে কোনো নির্দিষ্ট বিষয়ে অনুসন্ধান বা সার্চ করেন তখন তিনি একটা উত্তর চান, অসংখ্য-অগণিত ওয়েবপেজ নয়। বাংলা ভাষাভাষী ব্যবহারকারীদের নতুন তথ্য সহজে খুঁজে বের করার জন্য গুগল নলেজ গ্রাফ বিশ্বব্যাপী আসছে বাংলা ভাষায়। তাই কেউ যখন জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান প্রসঙ্গে অনুসন্ধান বা সার্চ করবেন, তখন তার আগ্রহের সঙ্গে সঙ্গতি রেখে এ প্রসঙ্গে মূল বিষয়গুলোই কেবল আসবে, বাড়তি অপ্রাসঙ্গিক কোনো তথ্য আসবে না। অনুসন্ধানের সঙ্গে প্রাসঙ্গিক বিষয় যেমন তার জন্মদিন, তার খেলার সময়ের সংখ্যাগুলো এবং সামাজিক মাধ্যমে তার প্রোফাইলের লিংক- এগুলো আসবে।

নলেজ গ্রাফ আপনাকে সেইসব বিষয়, মানুষ এবং স্থান অনুসন্ধান বা সার্চ করতে সহায়তা করে, যা গুগল চিনে এবং জানে। যেমন- বিশিষ্ট জায়গা, বিখ্যাত ব্যক্তি, শহর, ক্রীড়া দল, ভবনসমূহ, ভৌগলিক বৈশিষ্ট্য, চলচ্চিত্র, মহাজাগতিক বস্তু, শিল্পকর্ম এবং আরো অনেক কিছু। এটি ফ্রিবেজ, উইকিপিডিয়া এবং সিআইএ ফ্যাক্টবুকের মতো পাবলিক সোর্সের মূলে নয়, কারণ গুগল সবসময় ব্যাপক প্রসার ও গভীরতাকে কেন্দ্র করে কাজ করে থাকে।

বর্তমানে নলেজ গ্রাফ ৪১টি ভাষায় কাজ করছে। এর মাধ্যমে বাস্তব বিশ্বের ১ বিলিয়নের বেশি বিষয় কিভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত সেটা সন্ধান করে ৭০ বিলিয়নের বেশি তথ্য জমা করছে। এই বিশাল যজ্ঞ সম্পন্ন করা হয়েছে মানুষ কি অনুসন্ধান বা সার্চ করছে এবং ওয়েবে আমরা কি পাই তার ওপর ভিত্তি করে। সময়ের সঙ্গে সঙ্গে ফলাফলের ক্রমউন্নতি হচ্ছে।

বাংলায় বানান ভুল হলেও সার্চে সমস্যা হবে না
অনুসন্ধান বা সার্চ করার অন্যতম বিষয় হচ্ছে আবিষ্কার করা, নতুন কোনো বিষয়ে শেখা, আনন্দ পাওয়া এবং অনুপ্রাণিত হওয়া। কিন্তু তাড়াহুড়োর কারণে প্রায়ই অনুসন্ধান বা সার্চের বিষয়ের বানানে ভুল হতে পারে। বানান ভুল করা সত্ত্বেও যেন আপনি আপনার উত্তর খুঁজে পান, এজন্য গুগল বাংলা অনুসন্ধানের বিষয়েও রেখেছে বানান শুদ্ধকরণ। তাই তথ্য খোঁজার সময় বানানে ভুল হলেও গুগল প্রাসঙ্গিক বিষয় সামনে তুলে ধারবে।

ধীরে ধীরে বিশ্বজুড়ে বাঙালিদের মধ্যে গুগল নলেজ গ্রাফ ছড়িয়ে দিচ্ছে। গুগল কর্তৃপক্ষ আশা করেছে, বানান শুদ্ধকরণের সঙ্গে এই আপডেট, বিশ্বের লাখ লাখ বাংলা ভাষা ব্যবহারকারীদের অনলাইন অনুসন্ধান বা সার্চের অভিজ্ঞতাকে আরো সুন্দর ও অসাধারণ করে তুলবে।

এ জাতীয় আরও খবর