,

এইচএসসির প্রথম দিন অনুপস্থিত ১৩০৬৯, বহিষ্কার ৬৬

news-image

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সারা দেশে ১৩ হাজার ৬৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় অসদুপায় অবলম্বন এবং সহযোগিতার অভিযোগে এদিন একজন পরিদর্শকসহ বহিষ্কার হয়েছেন ৬৬ জন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার রাতে এই তথ্য জানানো হয়।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটির আহ্বায়ক তপন কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এইচএসসিতে দুই বিষয়ে (সর্বোচ্চ চার পত্র) ফেল করলে পরের বছর শুধু ওইসব বিষয়ে পরীক্ষা দেওয়া যায়।

রোববার এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং বাংলা (আবশ্যিক) প্রথম পত্র (ডিআইবিএস) এবং আলিমে কুরআন মাজিদ পরীক্ষা হয়েছে।

এছাড়া এইচএসসি ভোকেশনালে বাংলা-২ [সৃজনশীল (নতুন/পুরতান সিলেবাস)] ও বাংলা-১ [সৃজনশীল (নতুন/পুরতান সিলেবাস)] এবং এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় বাংলা-২ (নতুন সিলেবাস) ও বাংলা-২ (পুরাতন সিলেবাস) এবং বাংলা-১ (সৃজনশীল নতুন সিলেবাস) ও বাংলা-১ (সৃজনশীল পুরাতন সিলেবাস) পরীক্ষা হয়েছে।

প্রথম দিন ঢাকা বোর্ডে দুই হাজার ১৬১ জন, রাজশাহীতে এক হাজার ৪০২ জন, কুমিল্লায় এক হাজার ১৫৮ জন, যশোরে এক হাজার ৪৭ জন, চট্টগ্রামে ৯০০ জন, সিলেটে ৫৪৬ জন, বরিশালে ৬৩৬ জন এবং দিনাজপুর বোর্ডে এক হাজার ১১০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এছাড়া মাদ্রাসা বোর্ডে ২ হাজার ৫৯১ জন এবং কারিগরি বোর্ডে ১ হাজার ৫১৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অন্যদিকে নকলের দায়ে কারিগরি বোর্ডে ৪২ জন, মাদ্রাসা বোর্ডে ২১ জন এবং ঢাকা বোর্ডে দুইজন এবং চট্টগ্রাম বোর্ডে একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। এছাড়া ঢাকা বোর্ডে একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশের দুই হাজার ৪৯৭টি কেন্দ্রে রোববার থেকে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা; যাতে অংশ নিচ্ছেন ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে