,

ইমার্জিং কাপের ফাইনাল সোমবার

news-image

ইমার্জিং টিম এশিয়া কাপের জমজমাট ফাইনাল সোমবার। শিরোপা লড়াইয়ে মুখোমুখি পাকিস্তান অনুর্ধ্ব-২৩ দল এবং শ্রীলঙ্কা অনুর্ধ্ব-২৩ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিবা-রাত্রির এই ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১ এবং গাজী টিভি।

শনিবার অনুষ্ঠিত দুটি সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়েছিল শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে হারিয়েছে পাকিস্তান। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আফগানিস্তানকে ১২৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয় পাকিস্তান। আর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে শ্রীলঙ্কা।

ইমার্জিং কাপের ফাইনালের দুই ইনিংসের মাঝে যে বিরতি থাকবে, তখন আয়োজন করা হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। চট্টগ্রাম শিল্পকলা একাডেমির শিশুশিল্পীরা চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের আঞ্চলিক গানের সঙ্গে নাচ পরিবেশন করবে। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার আনুমানিক সময় বিকাল সাড়ে ৫টা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে