,

হোমনা উপজজেলা ভূমি অফিসের উদ্দ্যোগে ভূমি সেবা সপ্তাহ পালন

news-image

আবু রায়হান চৌধুরী : “বর্তমান সরকারের অঙ্গীকার, গৃহহীন কেউ থাকবে না আর,“ভূমিতেই উৎপত্তি,ভূমিতেই স্থিতি ভূমিতেই জীবন, ভূমিতেই মরণ” “পথিকৃৎ কুমিল্লা ভূমি সেবায় রইবে না কোন অবহেলা” জীবন ও জমি একই সূত্রে গাঁথা, ”ভূমি বিষয়ে জানবো, ভূমি আইন মানবো” স্বচ্ছ ভূমি সুন্দর আগামী। এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনা উপজেলা ভূমি অফিসের উদ্দ্যোগে ৭ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, স্টল নির্মাণ, উপজেলা ভূমি অফিসের ভিতরে আগত ভূমি সেবা গ্রহিতাদের জন্য সেবা ছাউনি নির্মাণ ও প্রত্যেকটি ইউনিয়নে আলাদা আলাদা স্টল খোলা হয়েছে। গতকাল ১ ই আগষ্ট শনিবার সে লক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে বর্ণাঢ্য র‌্যালী ও এক শোভা যাত্রা বের হয়ে উপজেলার প্রদান প্রদান সড়ক গুলো প্রদক্ষিন করে হোমনা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে হোমনা শিল্পকলা একাডেমিতে সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হোমনা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন, দূর্নীতি দমন কমিশনের সভাপতি মো. আব্দুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন-শিক্ষক মন্ডলী, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক,সুশিল ও সুধী সমাজের নেতৃবৃন্দ, নয়টি ইউনিয়নের ভূমি কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ছাত্র ছাত্রীবৃন্দ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে