,

শাহজাদের অস্কার পাওয়া উচিত: প্রাক্তন পাক ক্রিকেটার

news-image

 

স্পোর্টস ডেস্ক :আহমেদ শাহজাদ কি বাইশ গজে অভিনয় করেন? অন্তত তেমনটাই দাবি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ফয়জল ইকবালের। গত বৃহস্পতিবার ত্রিনিদাদে খেলা চলাকালীন শাহজাদের চোট আসলে পুরোটাই অভিনয় বলে ব্যঙ্গ করেছেন ইকবাল। এ নিয়ে টুইটারে তাঁকে ট্রোল করাও শুরু করেছেন।

বৃহস্পতিবার ত্রিনিদাদে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান চ্যডউইক ওয়ালটনের সঙ্গে ধাক্কা লাগে আহমেদের। ফিল্ডিং করতে গিয়ে ওয়ালটনের সঙ্গে সংঘর্ষে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। এর পর বেশ কিছু ক্ষণ মাঠেই অজ্ঞান হয়ে পড়ে থাকেন আহমেদ। নেক ব্রেস পরিয়ে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে। পরে অবশ্য চিকিৎসকেরা জানান, তাঁর কোনও চোট লাগেনি। হাসপাতাল থেকেই মাঠে ফিরে আসেন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শেষ দিকে ফিল্ডিংও করেন তিনি। সে ম্যাচ জিতে সিরিজে ২-০ এগোলেও পাকিস্তানের জয়ের থেকে আহমেদের চোট নিয়েই টুইটারে কথা শুরু করেন ইকবাল। চোট নয়, গোটাটাই আহমেদের অভিনয় দাবি করে তাঁর কটাক্ষ, “কোনও সন্দেহ নেই, অস্কার পেলেন আহমেদ শাহজাদ। ইনি কখনও বদলাবেন না!”

ইকবালের সমর্থনে বেশ কিছু ফ্যানেরাও টুইট করেন। তবে এতেও থেমে থাকেননি ইকবাল। এ বার শোয়েব আখতার, সাকলাইন মুস্তাক ও ওয়াসিম আক্রমকে ট্যাগ করে তাঁর দাবি, এঁরা সকলেই নাকি শাহজাদের অ্যাক্টিং দেখে মুগ্ধ। আর শাহজাদের পড়ে যাওয়া দেখে হাসি থামাতেই পারছেন না ইকবাল। আসল সত্যিটা কী তা জানা না গেলেও এ নিয়ে এখনও মুখ খোলেননি শাহজাদ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের