,

একসঙ্গে আসছেন বিউটি ও সালমা

news-image

বিনোদন ডেস্ক :পেশাদারি গানের জগতে বিউটি ও সালমার আবির্ভাব রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে। এই প্রতিযোগিতার এক আসরে বিউটি রানারআপ আর অন্য আসরে সালমা হয়েছিলেন চ্যাম্পিয়ন। দুজনেই খ্যাতি পেয়েছিলেন লালনের গান গেয়ে। লোকগান নিয়ে ব্যস্ত এই প্রজন্মের দুই শিল্পী এবার একসঙ্গে একটি গানে কণ্ঠ দিলেন।

সম্প্রতি লালন সাঁইয়ের শ্রোতাপ্রিয় ‘করি মানা কাম ছাড়ে না মদনে’ গানটিতে কণ্ঠ দেন বিউটি ও সালমা। বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এ প্রচারের জন্য নির্মিত এই গানের নতুন সংগীতায়োজন করেছেন আরেফিন রুমী।
এ বিষয়ে সালমা বলেন, ‘আমরা যে গানটিতে কণ্ঠ দিয়েছি, সেটি সাঁইজির অনেক জনপ্রিয় একটি গান। এই গানটি গাওয়া অনেক কঠিনও বলতে পারেন। গানটির নতুন সংগীতায়োজন খুব ভালো লেগেছে।’
সালমা আরও বলেন, ‘বিউটি আপা আর আমি একসঙ্গে অনেক স্টেজ শো করেছি। তিনি আমার বড় বোনের মতো। এটা তো আমাদের ঘরের গান। আমার গুরু শফি মণ্ডলের কাছ থেকে যেভাবে শিখেছি, গানটি সেভাবেই গাওয়ার চেষ্টা করেছি।’
এ বিসয়ে বিউটি বলেন, ‘সাঁইজির গান দিয়ে আমার পরিচিতি। সালমারও তাই। সে আমার খুব আদরের ছোট বোন। দুই বোন এক গানে কণ্ঠ দেওয়ার ব্যাপারটি ভালো লেগেছে।’
ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’–এর গ্রন্থনা, পরিকল্পনা, উপস্থাপনা ও নির্দেশনায় আছেন আনজাম মাসুদ। বাংলাদেশ টেলিভিশনে ১৬ এপ্রিল দেখানো হবে অনুষ্ঠানটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের