,

কোদাল হাতে এ কোন অক্ষয়!

news-image

বিনোদন ডেস্ক : পরনে কালো প্যান্ট সাদা শার্ট। হাতে কোদাল। মাটি খুঁড়ে উপরে তুলছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। অবাক লাগলেও এমন দৃশ্য দেখা যায়, অক্ষয় কুমারের মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রকাশিত একাধিক ছবিতে।

কোদাল হাতে অক্ষয় কুমারের মাটি খোঁড়ার দৃশ্যটি বাস্তব। এটি কোনো সিনেমার দৃশ্য নয়। তবে সিনেমার প্রচারের জন্য এমনটা করেছেন এই অভিনেতা। বর্তমানে ‘টয়লেট : এক প্রেম কথা’ শিরোনামের সিনেমার প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তারই ধারাবাহিকতায় ভারতের মধ্যপ্রদেশের খারগোনে জেলায় গিয়েছিলেন অক্ষয়। এ সময় সঙ্গে ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমার।

কিছুদিন আগে বাড়িতে শৌচাগার বানানোর আবেদন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। ভিডিওতে তিনি বলেছিলেন, ‘নারীর সম্মান ও সুরক্ষার জন্য দেশের প্রতিটি বাড়িতে শৌচাগার নির্মাণ প্রয়োজন।’ তখন শুধু মুখে বলেছিলেন এ কথা। এবার কোদাল হাতে রীতিমতো মাঠে নামলেন এই অভিনেতা।

টয়লেট : এক প্রেম কথা সিনেমাটি পরিচালনা করছেন নারায়ণ সিং। এতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন ভূমি পেডনেকার। এ ছাড়াও দেখা যাবে, অনুপম খের, সানা খানসহ অনেককে। আগামী ১১ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের