,

জুটি বাঁধছেন মারুফ-ঋতুপর্ণা

news-image

বিনোদন ডেস্ক :‘ইতিহাস’ খ্যাত চিত্রনায়ক কাজী মারুফ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ চিত্রনায়কের সঙ্গে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন। বাংলাদেশ-ভারত সিনেমাটি যৌথভাবে নির্মাণ করবে। যৌথ প্রযোজনার এ সিনেমাটি নির্মাণ করছেন গুণী নির্মাতা কাজী হায়াৎ।

ইতিমধ্যে সিনেমাটির শুটিংয়ের সকল প্রস্তুতি শেষ হয়েছে। এ প্রসঙ্গে কাজী মারুফ বলেন, ‘যৌথ প্রযোজনার একটি সিনেমায় কাজ করব। ঋতুপর্ণার সঙ্গে আমার ফাইনাল কথা হয়েছে। ঋতুপর্ণা এদেশের সিনেমায় কাজ করার জন্য খুবই আগ্রহী। চলতি মাসে সিনেমাটির কাজ শুরু করব। তবে এখনই সব কিছু বলতে চাচ্ছি না। কিছু দিন পর সবাইকে সিনেমাটির বিস্তারিত জানাব। তবে এতটুকু বলতে পারি ভালো কিছু হবে।’

কাজী মারুফ বর্তমানে ‘বিধ্বস্ত’ শিরোনামের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এ সিনেমাটিতে মারুফের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা পুষ্পিতা পপি ও অরিন। সিনেমাটির চিত্রনাট্য লিখছেন কাজী হায়াৎ। কাজী মারুফ, পুষ্পিতা পপি ও অরিন ছাড়াও সিনেমাটিতে দেখা যাবে চিত্রনায়ক রুবেল, অমিত হাসান, কাজী হায়াৎসহ আরো অনেকে।

এ ছাড়া কাজী মারুফ ‘বেপরোয়া প্রেমিক’ শিরোনামের সিনেমার কিছু অংশের শুটিং বাকি আছে। এমদাদুল হক মিজান পরিচালিত এ সিনেমাটিতে মারুফের বিপরীতে অভিনয় করেছেন মৌমিতা মৌ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা