,

শিল্পার বিরুদ্ধে মামলা হতে পারে

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশন অভিনেত্রী শিল্পা শিন্ডে। কিছুদিন আগে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন তিনি। এবার এই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা হতে পারে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, কিছুদিন আগে ‘ভাবিজি ঘর পার হ্যায়’সিরিয়ালের প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন শিল্পা শিন্ডে। শুধু তাই নয়, ভাসাইয়ের ওয়ালিভ থানায় এফআইআর দায়ের করেন তিনি। এবার এ অভিনেত্রীর বিরুদ্ধে পাল্টা জবাব দিতে তার বিরুদ্ধে মানহানির মামলা করতে যাচ্ছেন প্রযোজক সঞ্জয়।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, পারিশ্রমিক বৃদ্ধির জন্য বারবার শিল্পা চাপ দিতেন সঞ্জয়কে। তা মানেননি বলেই সঞ্জয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন শিল্পা। সঞ্জয়ের দাবি, শিল্পার বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ তার হাতে রয়েছে। তাই মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ভাসাইয়ের ওয়ালিভ থানায় দায়ের করা এফআইআর-এর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, এ অভিনেত্রী বলেন, ‘গত বছর আমি শারীরিক অসুস্থতায় ভুগেছি ও বিষন্নতার সঙ্গে লড়াই করেছি। আমি জানি ইন্ডাস্ট্রির অনেক নারী বিষয়টি নিয়ে মুখ খুলতে ভয় পান কিন্তু তাদের পক্ষ থেকে আমি কথা বলতে চাই।’

শিল্পা দাবি করেছেন সঞ্জয় তাকে ‘সেক্সি’বলে ডাকতেন। তাকে জোরপূর্বক আলিঙ্গন করার চেষ্টা করেছেন এবং তার কোমর ও বুকে হাত দিয়েছেন।

এ অভিনেত্রী বলেন, ‘একবার তিনি আমাকে হয়রানি করলে মেকআপ-ম্যান পিঙ্কু পাটওয়া তা দেখে ফেলে, পরদিন তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছিল। যখন আমি তাকে এ ব্যাপারে অগ্রাহ্য করি তখন আমাকেও শো থেকে বের করে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের