,

বর্ষবরণে নগরবাসীকে বিশেষ নিরাপত্তা দেয়া হবে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আসন্ন বাংলা বর্ষ বরণ অনুষ্ঠান ‘পহেলা বৈশাখ ১৪২৪’ আনন্দ ও উৎসবমুখর পরিবেশে এবং নিরাপদে উদযাপনের লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা নিয়েছে।

রবিবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত বাংলা নববর্ষ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভায় এই নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, রাজধানীতে নববর্ষের বৃহৎ জনসমাগমস্থল রমনা পার্ক ও মঙ্গল শোভাযাত্রায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সকল সংস্থার সমন্বয়ে নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপি’র কন্ট্রোল রুম থেকে সমগ্র এলাকা সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। রমনা পার্কসহ রাজধানীর অন্যান্য বর্ষবরণ অনুষ্ঠানের ভেতরে ও বাহিরে ইউনিফর্মে ও সাদা পোষাকে পুলিশ মোতায়েন থাকবে। প্রত্যেক দর্শনার্থীকে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে চেকিং করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করানো হবে।

কমিশনার বলেন, গুরুত্বপূর্ণ স্থানে সকলের গতিবিধি মনিটরিং করার জন্য স্থাপন করা হবে ওয়াচ টাওয়ার। প্রতিবছরের ন্যায় এবারো ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নাগরিকদের বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করবে। থাকবে পুলিশ ব্লাড ব্যাংক ও লস্ট এন্ড ফাউন্ড সেন্টার। ইভটিজিং প্রতিরোধে থাকবে বিশেষ টিম।

তিনি জানান, নগরবাসীকে বর্ষবরণ অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রায় কোনো ধরণের ব্যাগ, পোটলা, মুখোশ, ছাতা, আগ্নেয়াস্ত্র, চাকু, ছুরি ইত্যাদি নিয়ে না আসার জন্য বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে