,

সরাইলে ৭দিন ধরে স্কুল ছাত্র নিখোঁজ

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মো.রাহিম (১৪) নামের এক স্কুল শিক্ষার্থী সাত দিন ধরে নিখোঁজ রয়েছে। রাহিম কালীকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামের মনু মিয়ার ছেলে। সে কালীকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয়েল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এ ব্যাপারে সরাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ছাত্রের পিতা মনু মিয়া। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ২৬ মার্চ প্রতিদিনের মতো রাতের খাবার শেষে রাহিম তার নিজ ঘরে ঘুমাতে যায়। পর দিন ভোর পাঁচটার দিকে মনু মিয়া ছেলের ঘরে গিয়ে দেখেন রাহিম নেই। ২৭ মার্চ রাতে মনু মিয়া সরাইল থানায় জিডি করেন। মনু মিয়া গতকাল রোববার মানবজমিনকে বলেন,‘গত সাত দিনে সব আত্মীয়-স্বজনদের বাড়ি বাড়ি খোঁজ নিছি। কোথাও ফাই নাই। গ্রামের কারো সাথে আমার কোনো বিরোধ নেই। ছেলেডারে নিয়া চিন্তায় আছি।’ নিখোঁজ রাহিমরা ২ ভাই ২ বোন। রাহিম ছেলেদের মধ্যে ছোট। ছেলে নিখোঁজের ঘটনায় খাওয়া খাদ্য ছেড়ে দিয়ে পাগল প্রায় তার মা বাবা। সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের