,

কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া কসবা উৎসব মুখর পরিবেশে পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১হাজার ভোটারের মধ্যে ৯শ ৯১ ভোটার তাদের ভোট প্রয়োগ করেছে। নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাফর আহমেদ সাংবাদিকদের জানান, নির্বাচনে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব:) আবদুর রহিম ৬৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহনা টিভি উপজেলা প্রতিনিধি ও পাক্ষিক অপরাধপত্র সম্পাদক খ.ম. হারুনুর রশীদ ঢালী পেয়েছেন ২৬৪ ভোট। সহ-সভাপতি পদে মো. ইয়কুব আলী ভুইয়া ৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শ্রী রাম চন্দ্র রায় পেয়েছেন ৩০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন পেয়েছেন ৩৫১ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মো. মোখলেছুর রহমান ৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. রতন মিয়া পেয়েছেন ৩৬৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম ও মো. ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন। কার্যকরী কমিটির সাধারণ সদস্য পদে মো. মোরশেদ, মো. রিপন মিয়া, মো. হেলাল উদ্দিন, আতাউর রহমান বাবু ও মো. আবদুল আওয়াল নির্বাচিত হয়েছেন। তাছাড়া একাধিক প্রার্থী না থাকায় দপ্তর ও প্রচার সম্পাদক পদে হাজী দুলু মিয়া এবং অর্থ-সম্পাদক পদে হাজী আবুল কালাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম, অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ মহিউদ্দিন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, ওডিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আজিজুল ইসলাম বাচ্চু, বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক দিলীপ কুমার রায় ও সদস্য সচিব আলহাজ্ব মো. আমজাদ হোসেন সরকার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

রূপপুরের বিদ্যুৎ আসবে নভেম্বরে

সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

শিল্প কোনো পাপ নয় : প্রভা

এশিয়ান গেমসে কোচ হয়ে যাচ্ছেন সালাউদ্দিন-তালহারা

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ : শামা ওবায়েদ

খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পরামর্শ সভা

ভারতের কারাগারে বন্দী ফয়সাল করিম ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা