,

প্রিয়াঙ্কাকে বিয়ের ‘প্রস্তাব’ দিয়েছিলেন শাহরুখ! (ভিডিও্)

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান ও তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া একে অপরের খুব ভালো বন্ধু। কিন্তু, এক সময় বন্ধুত্বের থেকেও কি বেশি কিছু ছিল তাদের সম্পর্কে? অন্তত এমন জল্পনাই ভেসে বেড়াত ইন্ডাস্ট্রিতে।

সত্যিই কি অন্য রকম সম্পর্ক ছিল তাদের মধ্যে? না! সে নিয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি। তবে শাহরুখ নাকি একবার সরাসরি প্রিয়াঙ্কার কাছে জানতে চেয়েছিলেন, তিনি শাহরুখের মতো তারকাকে বিয়ে করতে চান কি না। বহু বছর আগের শাহরুখের বক্তব্যের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

প্রায় ১৭ বছর আগের কথা। ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার মঞ্চে প্রতিযোগী হিসেবে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা চোপড়া। সামনে প্রশ্নকর্তাদের প্যানেলে রয়েছেন শাহরুখ খান। প্রশ্নোত্তর পর্বে প্রিয়াঙ্কা তুলে নেন শাহরুখের নাম লেখা চিরকুট। শাহরুখ প্রশ্ন করেন, তুমি কাকে বিয়ে করতে চাও?

প্রশ্নকর্তাদের প্যানেলে থাকা মোহাম্মদ আজহারউদ্দিনকে দেখিয়ে বলিউড বাদশা জানতে চান, ‘আজহার ভাইয়ের মত কোনো দুর্দান্ত খেলোয়াড়কে, যিনি দেশকে গর্বিত করেছেন? নাকি কোনো ব্যবসায়ীকে, যিনি তোমাকে গয়নায় মুড়ে রাখবেন, যেমন স্বারোভস্কি? ইনিও প্রশ্নকর্তাদের সারিতে ছিলেন। নাকি আমার মতো কোনো হিন্দি ছবির তারকাকে, যার কঠিন মাল্টিপল চয়েস প্রশ্ন করা ছাড়া আর কোনো কাজ নেই?’

তুখোড় উত্তর দেন প্রিয়াঙ্কাও। তিনি জানান, তার পছন্দ খেলোয়াড়। যখন তিনি বাড়ি ফিরবেন তখন তিনি তাকে বলবেন, তিনি তার জন্য গর্বিত, যতটা গর্বিত গোটা দেশ। তাকে তিনি বলবেন, তুমি তোমার সেরাটা দিয়েছো। আর তুমিই সেরা।

https://youtu.be/ZpPVu9ECaKI

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা