,

‘জোট গঠন করেই নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি’

news-image

নিউজ ডেস্ক : জোট গঠন করেই আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ গ্রহণ করবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ রবিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় যুব সংহতির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন উপলক্ষে আয়োজিত এক যুব সমাবেশে বক্তব্যে এ কথা জানান তিনি।

জোটের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না বলে উল্লেখ করে এরশাদ বলেন, নির্বাচনী জোটের মাধ্যমে শক্তি অর্জন করে আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করবে।

দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টি এককভাবেই নির্বাচন করে যাতে ক্ষমতায় যেতে পারে তার জন্য যুব সমাজকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং গ্রামে-গঞ্জে গিয়ে জনগণের কাছে জাতীয় পার্টির কথা তুলে ধরে দলকে শক্তিশালী করতে হবে।

জাতীয় যুব সংহতির আহ্বায়ক আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান জিএম কাদের, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা।

সভায় হুসেইন মুহম্মদ এরশাদ যুব সংহতির নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে নতুন সভাপতি হয়েছেন আলমগীর সিকদার লোটন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফখরুল আহসান শাহজাদা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা