,

২৭ মাস পর সিলেটে মেয়রের চেয়ারে আরিফুল

news-image

সিলেট প্রতিনিধি : সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় দুই বছরেরও বেশি সময় কারাগারে আটক থাকার পর জামিনে মুক্তি পেয়েছে সিলেট সিটি করপোরেশনের মেয়রের চেয়ারে বসলেন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। এসময় সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে বরণ করে নেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ নিয়ে জটিলতা কাটিয়ে ২৭ মাস পর তিনি রবিবার সকালে মেয়রের চেয়ারে বসেন আরিফুল হক চৌধুরী। এর আগে, বিএনপি দলীয় এ মেয়রকে নেতাকর্মীরা নগরীর কুমারপাড়ার বাসা থেকে শোডাউন দিয়ে সিটি করপোরেশনে নিয়ে আসেন।

২০১৩ সালের ১৫ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালে হবিগেঞ্জে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াকে গ্রেনেড হামলা করে হত্যা মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে তিনি। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জের জ্যেষ্ঠ হাকিম আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠান।

এই মামলায় অভিযোগপত্রে আরিফুল হক চৌধুরীর নাম আসার পর ২০১৫ সালের ৭ জানুয়ারি তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর তিনি ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে সেই বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্ট। গত ২৩ মার্চ সেই আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগও।

গত ৩০ মার্চ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক পত্রে আদালতের আদেশের যথাযথ প্রতিফলনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন। এ পত্র প্রাপ্তির তিন দিন পর আরিফুল হক চৌধুরী মেয়রের চেয়ারে বসলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে