,

জনপ্রিয়তার প্রথম পরীক্ষায় উতরে গেছেন সু চি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এক বছর আগে ক্ষমতায় আসা মিয়ানমারের নেত্রী অং সান সু চি তার জনপ্রিয়তার প্রথম পরীক্ষায় উতরে গেছেন। শনিবার দেশটিতে পার্লামেন্টের ১২টি আসনের উপনির্বাচনে ঘোষিত আটটির মধ্যে সাতটিতেই জয় পেয়েছে তার দল। আর মাত্র একটি আসনে জয় পেয়েছে সেনা সমর্থিত দল।

রোববার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, বাকী চারটি আসনের ফলাফল ঘোষণায় কাজ চলছে।

২০১৫ সালের জাতীয় নির্বাচনে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পায় সু চির দল এনএলডি। পরাজিত হয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ায় সামরিক জান্তা। সরকার গঠনের পর দেশটির শাসন বিভাগে তেমন সংস্কার আনতে পারে নি সু চি সরকার। এছাড়া রোহিঙ্গা ইস্যুতেও সু চির ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছিল এসব বিষয় হয়তো উপ-নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে।

শনিবারের উপ-নির্বাচনে এনএলডি ইয়াঙ্গুন অঞ্চলে পার্লামেন্টের নিম্মকক্ষে পাঁচ ও উচ্চকক্ষে একটি আসনে জয় পেয়েছে। এছাড়া মধ্য মিয়ানমারের সাগিং এলাকার একটি আসনেও জয় পেয়েছে দলটি। এগুলোর মধ্যে সু চির ছেড়ে দেওয়া একটি আসনও রয়েছে। সামরিক বাহিনী সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি নিম্মকক্ষে মাত্র একটি আসনে জয় পেয়েছে।

প্রাথমিক এই ফলাফলে বোঝাই যাচ্ছে, সু চি তার জনপ্রিয়তা গত এক বছর ধরে রাখতে সক্ষম হয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে