,

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নোয়াব মিয়াকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনুর রহমান জানান, মাছিহাতা ইউনিয়নের চিনাইর স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষনের অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত নোয়াব মিয়া (৩৫) কে শহর থেকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে পাঠানো হয়। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটলেও শনিবার বিকালে ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীকে চিকিৎসার জন্য একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করলে বিষয়টি জানাজানি হয়। সে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শারীরিকভাবে কিছুটা অসুস্থ ওই স্কুলছাত্রীকে চিকিৎসার জন্য তার এক নিকটতম আত্মীয় নোয়াব মিয়া (৩৫) গ্রাম্য কবিরাজের কাছে নিয়ে যাওয়ার কথা বলে সুকৌশলে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ধর্ষন করে। পরে ওই স্কুলছাত্রী রাতে বাড়িতে এসে আরও অসুস্থ হয়ে পড়ে। ধর্ষণের ঘটনাটি পরদিন শনিবার তার মায়ের কাছে খুলে বললে বিকালে ধর্ষিতা স্কুল ছাত্রীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে এনে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা