,

দফতরে তালা, দায়িত্বে ফিরতে পারছেন না বুলবুল

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়রের দফতরে তালা ঝুলিয়ে দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থী কাউন্সিলররা।

এতে আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও দায়িত্বে ফিরতে পারছেন না মেয়র ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল।

জানা গেছে, রোববার সকালে দায়িত্ব বুঝে নেয়ার কথা মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের। কিন্তু তার যাওয়ার আগেই আওয়ামীপন্থী কাউন্সিলররা মেয়রের দফতরে তালা ঝুলিয়ে দিয়েছে।

সকাল ১০টার দিকে বুলবুল সিটি কর্পোরেশনের নিজ দফতরে গিয়ে তালা দেখতে পান। নিজ দফতরে ঢুকতে না পারলেও তিনি নগর ভবনেই অবস্থান করছেন। শিগগিরই এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ মে বরখাস্ত হন রাসিক মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল। এরপর দীর্ঘ আইনি লড়াই শেষে গত ২৭ মার্চ তার পদ ফিরিয়ে দিতে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। সে অনুযায়ী আজ তার দায়িত্ব বুঝে নেয়ার কথা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা