,

লুইসের তাণ্ডবে হার মানল শাদাব খানের ভেল্কি!

news-image

না বারবার ভেল্কি দেখানো সম্ভব নয়। পাকিস্তানের তরুণ সেনসেশন শাদাব খান নিশ্চয়ই সেটা জানেন। ত্রিনিদাদে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে লক্ষ্য ছিল আগের ম্যাচের মতোই। ১৩৮ রান তাড়া করতে গিয়ে ভেঙে পড়ল না ক্যারিবীয়রা। বরং এভিন লুইসের খুনে ব্যাটিংয়ে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে তুলে নিল ৭ উইকেটের বড় জয়। এতে ৪ ম্যাচের সিরিজে ড্র করার সম্ভাবনা সৃষ্টি হলো। প্রথম ২ ম্যাচ জিতেছিল পাকিস্তান।

শুরুটা ধীরে সুস্থে হলেও ইমাদ ওয়াসিমের বাঁহাতি স্পিনে দুটি ছক্কা হাঁকিয়ে নিজের আসল রুপ প্রকাশ করেন। এরপর আর থামাথামি নেই। ১৩৮ রান তাড়ায় একাই করলেন ৯১। প্রতিপক্ষের কিছুই করার ছিল না। ৩৪ বলে স্পর্শ করেছেন অর্ধশতক। এরপর আরও বিধ্বংসী হয়ে সোহেল তানভিরের এক ওভারেই মেরেছেন ৩ ছক্কা ১ চার! অবশেষে ৫১ বলের এই বিধ্বংসী ইনিংস যখন থামল তখন স্বাগতিকরা জয়ের একেবারে দোরগোড়ায়।

আগের দুই ম্যাচের সেরা শাদাব এদিন পাত্তা পাননি লুইসের সামনে। বাঁহাতি ওপেনার তরুণ এই লেগ স্পিনারের বলেই মেরেছেন ৩টি করে চার ও ছক্কা! ৯টি ছক্কা মেরে শেষ পর্যন্ত আউট হয়েছেন ১০ম ছক্কা মারার চেষ্টায়। পরের বলেই চার মেরে দলকে জিতিয়েছন লেন্ডল সিমন্স। তখনও বাকি ইনিংসের ৩১ বল!

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারই খেলেছে পাকিস্তান। তবে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।  ৩৮ বলে ৪৩ করেন বাবর। সর্বোচ্চ ৪৮ রান করেন কামরান আকমল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে