,

রাজকীয় বিয়ের আসরে ২৫০টি কুকুর-বরযাত্রী!

news-image

অনলাইন ডেস্ক : রাজকীয় বিয়ের আসরটি বসেছিল ভারতের গুজরাটের জুনাগড় প্রাসাদে। জাঁকজমকের আর কিছু বাকি নেই। মহামূল্যবান অলঙ্কারে সজ্জিত কনে। গলায় ঝুলছে কয়েক লক্ষের মুক্তো-কণ্ঠহার। নাম তার রোশেনারা। বসে আছে বরের অপেক্ষায়।

জুনাগড়ের নবাব নিজে গেছেন স্টেশনে। বরযাত্রীদের স্বাগত জানাতে। একটা ট্রেন ভাড়া করে তারা আসছে ম্যাঙ্গালোর থেকে। প্রায় আড়াইশো জন বরযাত্রী নামল কামরা থেকে। বর সমেত তাদের বিশেষ অভ্যর্থনায় নিয়ে যাওয়া হল প্রাসাদে।

ধূমধামে বিয়ে হয়ে গেল। জুনাগাড়ের রাজার পোষা কুক্কুরীর সঙ্গে ম্যাঙ্গালোরের রাজার পোষা কুকুরের। খরচ হয়েছিল সেকালের যুগে কয়েক লাখ টাকা। ঠিকই পড়ছেন। রোশেনারা ছিল জুনাগড়ের রাজার পোষা কুক্কুরী। সালঙ্কারা হয়ে বিয়ে করে গিয়েছিল ম্যাঙ্গালোর প্রাসাদে। বিয়ের সাক্ষী থাকতে ট্রেন ভাড়া করে আনা হয়েছিল ২৫০ জন কুকুর-বরযাত্রীকে। সূত্র: ইন্টারনেট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা