,

কলম্বিয়ায় ভূমিধস ও বন্যায় প্রাণহানি ২০৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে পুতুমায়ো প্রদেশে ভূমিধসে ২০৬ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে অনেকে।

বিবিসির খবরে জানা যায়, সারা রাত ধরে বৃষ্টি হওয়ায় প্রাদেশিক রাজধানী মোকোয়ার নদীর তীর ভেসে যায়। বন্যার পানিতে ঘরবাড়ি ডুবে যায়।

রেডক্রস বলছে, কমপক্ষে ২২০ জন নিখোঁজ রয়েছেন। ২০২ জন আহত হয়েছেন।

ঘটনাস্থলে গিয়েছেন প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস। তিনি বলেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবে ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। তিনি ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এক হাজার ১০০ এরও বেশি সেনা এবং পুলিশ কর্মকর্তা উদ্ধারকাজে অংশ নিয়েছে। একজন সেনা কর্মকর্তা জানান, স্থানীয় হাসপাতালগুলো পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে।

আঞ্চলিক গভর্নর সরেল আরোকা কলম্বিয়ান গণমাধ্যমকে বলেছেন, আশপাশের সব এলাকা ভূমিধসে চাপা পড়েছে।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, ৮০ শতাংশ রাস্তা তিন ঘণ্টার মধ্যে ভূমিধসে চাপা পড়বে। সেতুগুলো ভেসে গেছে।

প্রাদেশিক রাজধানী মোকোয়ার মেয়র হোস অ্যান্তোনিও বলেন, ওই এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে পানি ও বিদ্যুৎ নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা