,

মিরাজের প্রশংসায় মাশরাফি

news-image

 

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয় মেহেদী হাসান মিরাজের। প্রথম ওয়ানডেতে অবশ্য ব্যাট করার সুযোগ পাননি তিনি। কিন্তু বল হাতে নিয়েছিলেন ২ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতেও বৃষ্টির কারণে ব্যাট করতে পারেননি। বল হাতে নিয়েছিলেন ১ উইকেট। শনিবার তৃতীয় ওয়ানডেতে প্রথমে বল করে ১টি উইকেট নেন। এরপর বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের সময় একপ্রান্ত আগলে রেখে লড়াই করেন। তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। প্রথম ব্যাট করার সুযোগ পেয়েই নিজের জাত চেনান মিরাজ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তরুণ তুর্কি মিরাজের প্রশংসা করতে ভোলেননি বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ‘মিরাজ তার ক্যারিয়ারের প্রথম পঞ্চাশ রান করল। ওর এই শুরু নিজের ক্যারিয়ার ও বাংলাদেশ দলের জন্য ভালো হবে। আট নম্বরে নেমে যদি কেউ ৫০ করতে পারে সেটা ওয়ানডে দলের জন্য অনেক বড় শক্তি হয়ে দাঁড়ায়।’

তিন ম্যাচে অপরিবর্তিত একাদশের বিষয়ে মাশরাফি বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজে প্রত্যেক ম্যাচেই আমরা পরিবর্তন করেছি। পরিবর্তন করতে করতে এমন একটা পর্যায়ে এসেছে খেলোয়াড়দের পারফরম্যান্স ডাউন হয়ে গেছে। নিরাপত্তাহীনতায় ভুগছিল সবাই। এগুলো খেলোয়াড়দের অনেক প্রভাব ফেলে। এখানে একটা জিনিস ভালো হয়েছে সবাই একসঙ্গে খেলতে পেরেছে। সবাই বুঝতে পেরেছে কার দায়িত্ব কি। আয়ারল্যান্ডে যখন যাবে প্রথম বল থেকে তারা প্রস্তুত থাকবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা