,

নৌপ্রধানের সাথে ভারতীয় সেনাপ্রধানের সাক্ষাৎ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। রবিবার সকাল পৌনে ৯টার দিকে বনানীতে নৌ সদর দফতরে ভারতীয় সেনাপ্রধানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল নৌবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষা‍ৎকালে ভারতের সেনাপ্রধান নৌবাহিনী প্রধানের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় নৌ প্রধান স্মরণ করেন মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর সেনাদের। এছাড়ও সাক্ষা‍ৎকালে তারা দুই দেশের সামরিক সদস্যদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরত্বারোপ করেন। দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন তারা।

এসময় ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ও দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স অ্যাটাশেসহ নৌসদরের পিএসও ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রবিবার বিকেল ৫টায় বিমান বাহিনীর কুর্মিটোলা বঙ্গবন্ধু ঘাঁটি থেকে বিশেষ বিমানে করে ঢাকা ঢাকা ত্যাগ করার কথা রয়েছে ভারতীয় সেনাপ্রধানের।

এর আগে, শুক্রবার সকাল সাড়ে ৯টায় তিনদিনের সফরে বিপিন রাওয়াতসহ ছয় সদস্যের প্রতিনিধিদল ঢাকায় এসে পৌঁছান। বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে তাদের অভ্যর্থনা জানান সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। ২০১৭ সালের ১ জানুয়ারি সেনাবাহিনীর প্রধান হওয়ার পর রাওয়াতের এটিই প্রথম বিদেশ সফর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা