,

ইভানকা ট্রাম্পের অন্যরকম জীবনধারা

news-image

ধনী পিতামাতার সন্তান থেকে মডেল, প্রেসিডেন্ট কন্যা আর এখন হোয়াইট হাউজের কর্মী-ইভানকা ট্রাম্পের জীবন যে অন্য আর দশটা মেয়ের মতো নয়, তা বোঝাই যাচ্ছে৷ এখানে রয়েছে তাঁর অন্যরকম জীবনযাপনের কিছু মুহূর্ত৷

বিচ্ছেদের সন্তান
১৯৯৪ সালে নিউ ইয়র্কে ইউএস ওপেন চলাকালে তোলা এই ছবিতে ১২ বছরের ইভানকা আর তাঁর ধনী ব্যবসায়ী বাবা ডোনাল্ড ট্রাম্পকে দেখা যাচ্ছে৷ ইভানকা মেরি ট্রাম্পের জন্ম ১৯৮১ সালে৷ তাঁর মা চেক-অ্যামেরিকান মডেল ইভানা ট্রাম্প৷ ইভানকা, ট্রাম্প ও ইভানা দম্পতির দ্বিতীয় সন্তান৷ ইভানকার যখন ১০ বছর বয়স তখন তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে৷

সম্মিলিত যৌথ পরিবার
ইভানকা তাঁর ছোট সৎ বোন টিফানিকে কোলে নিয়ে আছেন৷ ট্রাম্পের ৫০তম জন্মদিনে তোলা এই ছবিতে তাঁর দ্বিতীয় স্ত্রী মার্লাকে দেখা যাচ্ছে৷ ইভানকারা চার ভাই-বোন৷

কিশোরী মডেল
১৯৯৭ সালে ১৬ বছর বয়সি ইভানকা প্যারিসে বিখ্যাত ডিজাইনার টিয়েরি মুগলারের একটি ফ্যাশন শো-তে অংশ নিয়েছিলেন৷ মাত্র ১৫ বছর বয়সে ইভানকা মুগলারের হয়ে মডেলিং শুরু করেন৷ এছাড়া ভ্যার্সাচে এবং পাকো রাবানে-র হয়েও মডেলিং করেছিলেন তিনি৷

আদর্শ মডেলের খোঁজে
১৯৯৭ সালে নিউ ইয়র্কের ব্রিজহ্যাম্পটনে একটি পোলো ক্লাবে কিশোরী ইভানকা তাঁর ধনী বাবার দিকে তাকিয়ে আছে৷

মাল্টি-মিলিয়ন ব্যবসায়ী নারী
২০১২ সালে নিউ ইয়র্কে ‘ইভানকা ট্রাম্প কালেকশন রানওয়ে’-র উদ্বোধনের দিন কথা বলছেন ট্রাম্প কন্যা৷ এই কোম্পানিতে ডায়পার ব্যাগ থেকে শিশুদের জুতা, জামা, অলংকার সব পাওয়া যায়৷

অপরাধে অংশীদার
২০১২ সালে ইস্তানবুলে ট্রাম্প টাওয়ার মল উদ্বোধনের সময় তোলা ছবিতে ইভানকা আর ডোনাল্ড হাসছেন৷ ২০০৫ সালে পরিবার ব্যবসায় যুক্ত হন ইভানকা৷ দুই ভাই ডোনাল্ড জুনিয়র এবং এরিক-এর সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেন৷ সে সময়ে ইভানকা ঘোষণা দেন, বাবা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে এই অর্গানাইজেশন থেকে ছুটি নেবেন তিনি৷

পারিবারিক জীবন
ছবিটি ইভানকার স্বামী জ্যারেড কুশনার এবং তাঁদের সন্তানদের৷ ২০১৭ সালে ওয়েস্ট পাম বিচে এয়ারফোর্স ওয়ানে করে পৌঁছান ইভানকা পরিবার৷ ইভানকা, কুশনারকে বিয়ে করেন ২০০৯ সালে৷ তাঁদের তিনটি সন্তান৷

ট্রাম্পের প্রচারণায় প্রধান নেতৃত্ব
২০১৬ সালে সাউথ ক্যারোলাইনায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় বাবার পক্ষে সমর্থদের উদ্দেশে বক্তব্য রাখছেন ইভানকা ট্রাম্প৷ ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় তাঁর মুখ্য ভূমিকা ছিল এবং নারী ভোটারদের টানতে তাঁর প্রচারণা সাহায্য করেছিল বলে ধারণা করা হয়৷

হোয়াইট হাউজের পথে
২০১৭ সালের মার্চে হোয়াইট হাউজের কেবিনেট কক্ষে ছবিটি তোলা, যাতে দেখা যাচ্ছে ইভানকা জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে ফিসফিস করে কথা বলছেন৷ গত সপ্তাহে যখন ঘোষণা করা হয় ইভানকা তাঁর বাবার উপদেষ্টা হতে যাচ্ছেন৷ নির্দিষ্ট কোনো পদ না থাকলেও, হোয়াইট হাউজে তাঁর একটি অফিস থাকবে৷ এ নিয়ে ব্যাপক সমালোচনা মুখে পড়েন তিনি৷

আনুষ্ঠানিক সরকারি কর্মী হিসেবে নতুন চাকরি
হোয়াইট হাউজে তাণর অনানুষ্ঠানিক ভূমিকা নিয়ে নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা যখন সমালোচনায় মুখর, তখন ২৯ মার্চ ইভানকা জানান যে, তিনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করতে চলেছেন৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা