,

বাঞ্ছারামপুরে যুবকের মরদেহ উদ্ধার

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সজল মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সোনারামপুর ইউনিয়নের কানাইনগর গ্রামের পূর্বপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সজল উপজেলার পুরান কদমতলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বিষয়টি নিশ্চিত করেন ও জানান, সকালে উপজেলার সোনারামপুর ইউনিয়নের কানাইনগর গ্রামের পূর্বপাড়ায় মেঘনা নদীর তীরে বালুচাপা অবস্থায় সজলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ওসি আরও জানান, নিহত সজল মানসিক ভারসাম্যহীন ছিল। এর আগে সজল নিজ বাড়িতে গর্ত খুঁড়ে নিজেকে মাটিচাপা দেয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের