,

বন্ধুরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি কেন, প্রশ্ন মঈন খানের

news-image

নিজস্ব প্রতিবেদক :ভারতের সঙ্গে সামরিক চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ভারত যদি বন্ধু রাষ্ট্র হয় তাহলে তাদের সঙ্গে সামরিক চুক্তি একটা পরস্পরবিরোধী বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার দুপুরে খুলনার একটি হোটেলে বাংলাদেশ নাগরিকত্ব আইন-২০১৬ খসড়া নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন আবদুল মঈন খান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘পার্শ্ববর্তী দেশের সঙ্গে সামরিক চুক্তি নিয়ে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। বাংলাদেশের তিন দিকে যদি বন্ধুরাষ্ট্র থাকে, তাহলে সেই বন্ধুরাষ্ট্র কেনো এত উদ্বিগ্ন যে সামরিক চুক্তি করতে হবে। এটা তো কন্ট্রাডিক্টরি (পরস্পরবিরোধী) বিষয়।’

মঈন খান বলেন, ‘বন্ধুরাষ্ট্র থাকলে সেখানে তো সংঘাতের কোনো প্রশ্ন আসতে পারে না। তাহলে আমাদের ওপর কেন এই চুক্তি জোর করে চাপিয়ে দিতে হবে, এই প্রশ্নের উত্তর আজকে সরকারকে দেশের ১৬ কোটি মানুষের কাছে দিতে হবে।’

খুলনা মহানগর বিএনপির আয়োজনে দলের সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে ওই গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বোরহান উদ্দিন।

সেখানে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজউল্লাহ, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্ত ইসলাম অমিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আক্তার হোসাইন, অধ্যাপক ওবায়দুল ইসলাম, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যারিস্টার কায়সার কামাল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের