,

যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন সরকারের নানা প্রতিশ্রুতি লঙ্ঘন ও সমঝোতা-পরিপন্থী পদক্ষেপের জবাব তৈরি করে রেখেছে ইরান এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ডক্টর আলী লারিজানি।

শনিবার তেহরানের পশ্চিমে সাভাজবুলাগ শহরে এই হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, এ জাতীয় তৎপরতা অব্যাহত থাকলে ওয়াশিংটনকে তেহরানের কাছ থেকে কষ্ট পেতে হবে।

লারিজানি জানান, তেহরান পরমাণু বিষয়ে স্পষ্ট পথ অনুসরণ করছে এবং এ বিষয়ে দেশটির স্পষ্ট যুক্তিও রয়েছে। কিন্তু যারা প্রতারণার আশ্রয় নিয়ে ইরানকে দেয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করছে তারা ক্ষতিগ্রস্ত হবেই।

তিনি আরো বলেছেন, মার্কিন সরকার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার দেয়া শর্তগুলো না মানলে ইরানও ওয়াশিংটনকে জবাব দেয়ার ক্ষমতা রাখে।

ইরান ৬ জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু-সমঝোতা যথাযথভাবে মেনে চলছে বলে উল্লেখ করে ইরানের সংসদ স্পিকার বলেন, মার্কিন ষড়যন্ত্রগুলোর জবাব তৈরি করে রেখেছে ইরান এবং তেহরান সময়মত সেগুলো বাস্তবায়ন শুরু করবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের