,

জঙ্গি ও রাজাকার নির্মূলে জনগণ ঐক্যবদ্ধ : ইনু

news-image

 
নিজস্ব প্রতিবেদক :জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দুর্নীতি-বৈষম্য-দারিদ্য সমস্যা থাকলেও এই মুহূর্তে দেশে রাজনীতি-ধর্ম-গণতন্ত্র-উন্নয়নের জন্য হুমকি ও বিপদ হিসাবে দেখা দিয়েছে জঙ্গি-সন্ত্রাস। বর্তমান অবস্থায় জঙ্গিসন্ত্রাস ও রাজাকার নির্মূলে বা দমনে সরকারের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ।

শনিবার রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন সেমিনার হলে জাসদ জাতীয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, এবারের রাজনীতির প্রধান চ্যালেঞ্জ হচ্ছে, বাংলাদেশকে চিরদিনের জন্য জঙ্গিমুক্ত করা। বাংলাদেশ যাতে আর কোনো দিন জঙ্গি-রাজাকার সমর্থিত সরকার অথবা সামরিক সরকার আসতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করা। ‘রাজনীতিতে একবার মুক্তিযোদ্ধা একবার রাজাকার সমর্থিত সরকার’ এ মিউজিক্যাল চেয়ারের খেলা স্থায়ীভাবে বন্ধ করার জন্য যথাসময়ে নির্বাচন করতে হবে, জঙ্গিসন্ত্রাস সম্পূর্ণ ধ্বংস করতে হবে।

তিনি আরো বলেন, জঙ্গিসঙ্গীর প্রধান পৃষ্ঠপোষক, আগুনসন্ত্রাসী ও খুনিদের ভয়ংকর সিন্ডিকেটের প্রধান, পাকিস্তানের নব্য দালাল বেগম খালেদা জিয়া এবং বিএনপিকে ক্ষমতা এবং রাজনীতির বাইরে রাখতে হবে। যথাসময়ে নির্বাচনও করতে হবে। রাজাকার-জঙ্গির সঙ্গীদের সাথে রাজনীতি ভাগবাটোয়ারার আপসতত্ত্ব বন্ধ করতে হবে।

সভায় আরো বক্তব্য দেন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, মীর হোসাইন আখতার, ইকবাল হোসেন খান, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা