,

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬২ জন

news-image

নিজস্ব প্রতিবেদক :২০১৭ সালের মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ১২ জন নিহত হয়েছেন এবং ২৮ জন আহত হয়েছেন। দৈনিক গড়ে ১১টি দূর্ঘটনা ঘটেছে। ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সারা দেশে বিভিন্ন মহাসড়ক, জাতীয় সড়ক, আন্তঃজেলা সড়ক ও আঞ্চলিক সড়কে এসব প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

বেসরকারি সংগঠন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি তাদের নিয়মিত মাসিক পরিসংখ্যান ও পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য জানায়। তবে ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে দুর্ঘটনা কমেছে।
১ এপ্রিল শনিবার সংগঠনটির দপ্তর সম্পাদক শেখ সিরাজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ২০টি জাতীয় দৈনিক, ১০টি আঞ্চলিক সংবাদপত্র এবং আটটি অনলাইন নিউজপোর্টাল ও সংবাদ সংস্থার তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্চে মোট ৩৩০টি দুর্ঘটনা হয়েছে। এতে ৪৯ নারী ও ৫৪ শিশুসহ কমপক্ষে ৩৬২ জনের প্রাণহানি ঘটেছে। আর আহত হয়েছেন ৮৬৫ জন। এর আগে ফেব্রুয়ারিতে সারা দেশে ৩৭২টি সড়ক দুর্ঘটনায় ৫৬ নারি ও ৫৮ শিশুসহ মোট ৪২৭ জন নিহত এবং এক হাজার ৯৪ জন আহত হয়েছেন।
ওই সময়ে গড়ে প্রতিদিন দুর্ঘটনা ঘটেছে ১৩টি; যেখানে নিহত ও আহতের দৈনিক গড় সংখ্যা ছিল যথাক্রমে ১৫ ও ৪৬। দুর্ঘটনা ও হতাহতের এই সংখ্যা চলতি বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় সামান্য কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পর্যালোচনায় দেখা যায়, ফেব্রুয়ারির তুলনায় মার্চে সড়ক দুর্ঘটনার হার ১১ দশমিক ৩০ শতাংশ কমেছে। একই সময়ে নিহত ও আহতের হার কমেছে যথাক্রমে ১৫ দশমিক ২৩ ও ২০ দশমিক ৯৪ শতাংশ।
কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে বলেন, ফেব্রুয়ারি ও মার্চ মাসে অধিকাংশ প্রাণঘাতি দুর্ঘটনার জন্য চালকদের খামখেয়ালিপনা দায়ী। আইন ভঙ্গ করে পণ্যবাহী ট্রাকে ও বাসের ছাদে যাত্রী বহনসহ তাদের অসতর্কতার কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে