বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ

news-image

বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮০ রান সংগ্রহ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশের সামনে জয়ের জন্য প্রয়োজন ২৮১ রান।
জবাবে, ২৮১ রানের লক্ষ্য তাড়া করতে ওপেনিং জুটিতে মাঠে নামে তামিম ইকবাল ও সৌম্য সরকার। তবে ম্যাচের শুরুতেই হতাশ করে ব্যক্তিগত ৪ রানে বিদায় নিয়েছেনতামিম। এরপর ক্রিজে সাব্বির রহমান আসেন। তবে তিনি রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন। বাংলাদেশের আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহমানও শূন্য রানেই ফিরেছেন সাজঘরে। এর পর দলে হাল ধরেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার। কিন্তু সৌম্য সরকার ৪৪ বলে ৩৮ রান করে ফিরেন সাজঘরে। মোসাদ্দেক হোসেন সৈকত ২০ বলে ৯ রান। সাকিব ৬২ বলে ৫৪ রান।
এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২০১ রান। উইকটে রয়েছেন মিরাজ ও তাসকিন ।
শনিবার সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মত সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামে বাংলাদেশ দল। সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল।
ম্যাচের শুরুতে আক্রমণাত্বকভাবে ব্যাট করছে স্বাগতিক শ্রীলঙ্কা। গুনাথিলাকা-থারঙ্গা ওপেনিং জুটিতে রঙ্কানরা স্কোরবোর্ডে ৭৬ রান সংগ্রহ করে। অবশেষে এই জুটি ভাঙতে সক্ষম হয়েছেন বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ৩৪ রানে গুনাথিলাকাকে সাজঘরে ফিরিয়েছেন তিনি। পরে ১৩.৪ ওভারে দলীয় ৮৭ রানে উপল থারাঙ্গাকে বোল্ড আউট করে সাজঘরে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। আউট হওয়ার আগে থারাঙ্গা ৩৫ বলে ৫টি চার ও ১টি ছয়ের মারে ৩৫ রান করেন।
দুই উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রানের গতি কিছুটা কমে আসে। তবে মেন্ডিস চান্দিমালকে নিয়ে জুটি গড়ে তোলেন। যা ভাঙতে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয় মাশরাফিদের। কেননা এ সময় বেশ সতর্কভাবে খেলে চলছিল মেন্ডিস-চান্দিমাল। তবে দলীয় ১৩৬ রানে চান্দিমালকে রান আউটের ফাঁদে ফেলেন তাসকিন ও মুশফিক। এ জুটি থেকে দলে রান এসেছে ৪৯টি। আর ২টি চারের মারে ২১ রান করেন চান্দিমাল। এছাড়া দলের হয়ে হাফসেঞ্চুরি (৫২) করেন সিকুজি প্রসন্ন এবং আসেলা গুনারতেœ করেন ৩২ রান।
বাংলাদেশের হয়ে মাশরাফি ৩টি ও মুস্তাফিজ ২টি উইকেট পেয়েছেন। আর ১টি করে উইকেট পেয়েছেন মিরাজ ও তাসকিন।
শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৯০ রানের জয় তুলে নেয় মাশরাফিবাহিনী। তবে দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়ালেও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে সিরিজের শেষ ম্যাচেই নির্ভর করছে বাংলাদেশের সিরিজ জয়ের স্বপ্ন।
এদিকে দুই দলের জন্যই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জিতে গেলে সিরিজের ভাগিদার হবে। আর হারলে স্বাগতিকদের সঙ্গে ভাগাভাগি করতে হবে ট্রফি।
উল্লেখ্য, দেশের মাটিতে ধারাবাহিক জয় বাংলাদেশের জন্য নতুন নয়। সবশেষ সাতটি হোম সিরিজের ছয়টিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এবার চ্যালেঞ্জ দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও সাফল্য আদায় করা। সেই লক্ষ্যে শততম টেস্টে জয়ের পর প্রথম ওয়ানডেতে লঙ্কানদের ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুরুটা হয়েছে দুর্দান্ত। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় তৃতীয় ও শেষ ওডিআই এখন সিরিজ নির্ধারণী হয়ে দাঁড়িয়েছে।
পরিত্যক্ত হওয়া ওয়ানডেতে বৃষ্টির কারণে লঙ্কানদের ৩১১ রানের জবাবে ব্যাটিংয়ে নামা হয়নি। এ টার্গেটও অতিক্রম করা যেত বলে আত্মবিশ্বাসী ছিলেন মাশরাফি। তবে সিরিজ নিশ্চিতের তৃতীয় ম্যাচটিতে বোলিংয়ে শৃঙ্খলা আনার দিকে জোর দিচ্ছেন তিনি।
সিংহলিজের উইকেট নিয়ে মাশরাফির বলেছেন, ‘সিংহলিজের ইতিহাস দেখলে এখানের গড় স্কোর ২৭০ থেকে ২৯০। তার মানে এটা তিনশ’ ছাড়াতে পারে। তাই আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, যদি আমরা তাদের তিনশ’র নিচে আটকে রাখতে পারি ব্যাটসম্যানদের জন্য তা সুবিধাজনক হবে।’
টস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ও উল্লেখ করে মাশরাফি বলেন, ‘অনেক সতর্কতা অবলম্বন করে খেলা কঠিন। ম্যাচ জিততে চাইলে রক্ষণাত্মক খেলে সম্ভব নয়। আমার মতে নির্ভার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সৌভাগ্যক্রমে দল দু’টি ম্যাচ জিতে ছন্দে রয়েছে। আমি সবসময়ই চাইবো যেন আমরা আক্রমণাত্মক খেলি। ক্রীড়ায় শরীরী ভাষাও গণ্য করতে হবে।’
অন্যেিদক শ্রীলঙ্কার ম্যানেজার আসাঙ্কা গুরু সিনহা বলেছেন, ‘দল ভালো অবস্থায় আছে, সবাই মানসিকভাবে চাঙ্গা আছে। সবাই জানে, নতুন একটা ম্যাচ অপেক্ষা করছে। উইকেট দেখে বেশ ভালো মনে হলো। দারুন একটা ম্যাচের প্রত্যাশা করছি। আমরা জিতবো কি না তা নিয়ে তো চাপ আছেই। সিরিজ হাতছাড়া যেন না হয় সে চেষ্টাই আছে। চাপ সবসময়ই থাকবে।’
এখন দেখার পালা ম্যাচ কার দিকে গড়ায়।

এ জাতীয় আরও খবর