,

বাংলাদেশের এমন অবস্থা নেই যে ভারত নিরাপত্তা চুক্তি চাপিয়ে দেবে : মইনুদ্দিন খান বাদল

news-image

জাসদ নেতা ও সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল বলেছেন, বাংলাদেশের অবস্থা এমন নেই যে ভারত নিরাপত্তা চুক্তি চাপিয়ে দেবে। স্বাধীনতা অর্জনের পেছনে ভারতের অবদান অনস্বীকার্য এবং আমরা কৃতজ্ঞ জাতি কিন্তু তাদের এটা ভুলে গেলে চলবে না, এই অবদানের প্রতিদানে আমরা তাদের ‘সফ্ট বেলি’ উপহার দিয়েছি। যার কারণে উত্তর পূর্ব ভারতে সামরিক খাতে বিগত ৪৬ বছরে খরচ করা বিলিয়ন বিলিয়ন ডলার সম্পূর্ণভাবে বেঁচে গেছে। আর আমাদের স্বাধীনতা অনেক দামে, অনেক ত্যাগে কেনা। এটা যেন তাদের মাথায় থাকে এমন মন্তব্যও করেন এই জাসদ নেতা।
শনিবার দুপুরে গুলশানে ’হোটেল লেকশোরে’, বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ক এক গোল টেবিল বৈঠকে জাসদ নেতা মইনুদ্দিন খান বাদল বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানে সাবেক কূটনৈতিক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মইনুদ্দিন খান বাদল বলেন- নিরাপত্তার বিষয়ে, আমরা যখন চীনের কাছ থেকে দুটো সাবমেরিন আনি, সেটা উদ্বোধনের দিন ভারতীয় রাষ্ট্রদূত জানতে চান – “সাবমেরিন দিয়ে কি করবেন”। তখন আমার খুব বলার ইচ্ছা ছিলো এটা দিয়ে ডুঙ্গা বানিয়ে আমরা ঘুরবো। নিরাপত্তার এই জায়গায় আমি খুব পরিষ্কার করে বলতে চাই, নিরাপত্তার বিষয়টি বাস্তবিক কারণে তাড়াহুড়া করার কিছু নেই। সহজভাবে যতটুকু অগ্রসর হয় ততটুকু প্রবাহিত হতে দেয়া উচিত।
তিনি আরও বলেন, দ্রুততার সাথে আমাদের এমন কোনো অবস্থার সৃষ্টি হয়নি যে বাংলাদেশের ওপর ভারত সামরিক নিরাপত্তা চুক্তি চাপিয়ে দেবে। তিনি ভারতীয় নাগরিকদের উদ্দেশ্য করে বলেন, আমাদের উপর কোন চুক্তি চাপিয়ে দিবেন না, আমরা এখন সেই অবস্থায় নেই। বরং অবস্থাটা এমন যে, আমাদের মাঝে অদ্ভুত ভালো একটা সুসম্পর্ক গড়ে উঠেছে। এবং সেটা ধীরে ধীরে উন্নত হচ্ছে। আমাদের উচিত ভারতীয়দের স্মরণ করিয়ে দেয়া যে, তারা উজানের দেশ হিসেবে বিশ্বের কোন যুক্তি ওনারা মানেন নাই। এটা যেনো ওনাদের মাথায় থাকে। যেটা ওনারা রাখেননি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা