,

চলছে উপনির্বাচন : মিয়ানমারে জনপ্রিয়তার প্রথম পরীক্ষায় সু চি

news-image

অং সান সু চি’র নেতৃত্বে এনএলডি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো উপ-নির্বাচনের ভোট দিচ্ছে মিয়ানমারের জনগণ। স্থানীয় সময় শনিবার সকাল থেকে ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনকে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)-এর নেত্রী অং সান সু চির জনপ্রিয়তা যাচাইয়ের প্রথম পরীক্ষা বলে মনে করা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ২ কোটি মানুষ দেশের আটটি রাজ্য ও অঞ্চলে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এই উপনির্বাচনে অংশ নিচ্ছেন দেশের মোট জনসংখ্যার ৫ শতাংশেরও কম ভোটার।

সেই আসনগুলোতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যে আসনের নির্বাচিত সদস্য মন্ত্রিপরিষদে জায়গা নিয়েছেন। ‘অবশ্যপালনীয়’ দায়িত্ব আকারে মিয়ানমারে মন্ত্রিপরিষদ থাকায় সেখানে ওই আসনগুলোকে শূন্য বিবেচনা করে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
অবশ্য জাতিগত সংঘর্ষকবলিত কিছু কিছু আসনে মূল নির্বাচনেই ভোটগ্রহণ হয়নি।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের ভোটকেন্দ্রগুলোতে শত শত ভোটারকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। ২০১৫ সালের জাতীয় নির্বাচনে ভোটারদের মধ্যে যে ধরনের উৎসাহ-উদ্দীপনা ছিল, এবারের নির্বাচনেও তেমনটাই দেখা যাচ্ছে। এ উপ-নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় ও আঞ্চলিক পার্লামেন্টের ১৯টি শূন্য আসন পূরণ করা হবে।

সশস্ত্র জাতিগত গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘাত এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীর গতির কারণে সু চি’র নেতৃত্ব নিয়ে এরইমধ্যে প্রশ্ন উঠেছে। আর তাই এ উপনির্বাচনকে সু চি’র জনপ্রিয়তা যাচাইয়ের পরীক্ষা বলে মনে করা হচ্ছে।
ফাইল ছবি: উপনির্বাচনের প্রচারণায় সু চি

সম্প্রতি টেলিভিশনে দেওয়া এক ভাষণে সুচি স্বীকার করেছেন সংস্কার ও উন্নয়নে ধীর গতির কারণে মিয়ানমারের জনগণের মধ্যে হতাশা রয়েছে। তবে জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যকার সংঘাত অবসানকে প্রাধান্য দিয়ে কাজ করছেন বলে দাবি করেন তিনি।

অবশ্য, উপ-নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তা পার্লামেন্টের ভেতরকার আধিপত্যে কোনও প্রভাব ফেলবে না। কেননা, পার্লামেন্টে এনএলডি’র নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে মিয়ানমারে জনমত জরিপের ব্যবস্থা না থাকায় এ নির্বাচনই এনএলডি’র জনপ্রিয়তার মাপকাঠি হয়ে উঠেছে বলে উল্লেখ করেছে আল জাজিরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে