,

ব্রাহ্মনবাড়িয়ার সীমান্তে মাদক পাচারের বাহন ২৫ মোটরসাইকেল আটক

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মনবাড়িয়া : ব্রাহ্মনবাড়িয়ার সীমান্তবর্তী কসবায় মাদক বিরোধী অভিযান চলছে। কসবাকে মাদক মুক্ত করার ঘোষনা দেয়ার পর জেলা পুলিশের নির্দেশে বিভিন্ন স্থানে থেকে বিশেষ অভিযানে ৬৩ জনকে গ্রেফতার করে। কসবা থানা পুলিশ প্রায় এক সপ্তাহ ধরে এ অভিযান চালিয়েছে। পুলিশ সূত্র জানায়, গত ২৬ তারিখ থেকে এ অভিযান চলছে। অভিযানের শুরু থেকেই সীমান্তে মাদক পাচারের অন্যতম বাহন মোটরসাইকেল আটক শুরু করে। এ পর্যন্ত ২৫ টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এসময় ৬৩ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ২শ লিটার চোলাই মদ, ৫ কেজি গাজা, ১১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরমধ্যে ২৭ জনকে ভ্রাম্যমান আদালতের পাঠানো হয়ে আদালত তাদের সাজা প্রদান করেছে। এক বছর থেকে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত সাজা দেয়া হয় বলে জানা গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আহমেদ জানান, তাদের অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে চেক পোষ্ট বসানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা