,

শুরুতেই তামিমের বিদায়

news-image

স্পোর্টস ডেস্ক : বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুললেনও ওভারের শেষ বলে কুলাসেকেরার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন তামিম ইকবাল।

এর আগে শেষ ওভারে অধিনায়ক মাশরাফির দুর্দান্ত বোলিংয়ে ৯ উইকেটে ২৮০ রান করে শ্রীলঙ্কা।
সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেচেন মাশরাফি। দুটি মোস্তাফিজ। একটি করে শিকার করেছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। আর দুটি দর্শনীয় রান আউট করেছেন মুশফিকুর রহিম।
এর আগে সকালে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ।

আজ বাংলাদেশ দলে কোনো পরিবর্তন হয়নি। প্রথম ও দ্বিতীয় ওয়ানডের একাদশটিই বহাল রেখেছে টাইগাররা। ফলে একাদশে সুযোগ হয়নি- ইমরুল কায়েস, রুবেল হোসেন, শুভাশিষ রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী ও নুরুল হাসান সোহানের।

তবে দ্বিতীয় ওয়ানডে থেকে একটি পরিবর্তন এনে তৃতীয় ম্যাচের একাদশে সাজিয়েছে শ্রীলঙ্কা। নুয়ান প্রদীপের পরিবর্তে দলে এসেছেন সেক্কুজে প্রসন্ন।

সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে মাশরাফির দল।

বাংলাদেশ দল :
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল : উপুল থারাঙ্গা (অধিনায়ক), দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (উইকেরক্ষক), আসিলা গুনারত্নে, মিলিন্দা সিরিবর্ধনে, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমল, দিলরুয়ান পেরেরা, নুয়ান কুলাসেকেরা ও সেক্কুজে প্রসন্ন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে