,

বাঞ্ছারামপুরে টর্নেডো : ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ত্রান বিতরন

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আকানগর গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে যাওয়া টর্নেডোর আঘাতে লন্ডভন্ড ঘড়গুলোর ৬৩ পরিবারদের দাবী তাদের আত্বীয় স্বজনরা খাবারসহ আনুষাঙ্গিক খাদ্যাদি দিচ্ছেন।তাদের এখন দরকার ঘড় বাধার টিন ও নগদ অর্থ সাহায্য।বর্তমানে খোলা আকাশের নীচে বাস করছে পরিবারগুলো।

উল্লেখ্য,টর্নেডোতে প্রায় ১ কোটি টাকার উপর সম্পদহানি ও ৬৩টি পরিবারের বসতবাড়ী টর্নেডোর আঘাতে উড়ে যায়।প্রায় ৫ শতাধিক গাছ পালা উপড়ে যায়।এ ছাড়া চলতি ইরিবুরো ধানসহ ফসলী শস্যের ব্যাপক ক্ষতি হয়।

এ বিষয়ে আজ (শনিবার) ক্ষতিগ্রস্থ মনিরুল ইসলামসহ আরো অনেকের সাথে কথা বললে জানান,-‘আগে মাথা গুজার ঠাই দরকার।মেয়ে-ছেলে নিয়ে তো আর দিনের পর দিন খোলা আকাশের নীচে থাকা সম্বব না।আর টিন হইলে ঘড় বান্ধনের টাকা পামু কই।সে জন্য টাকা দরকার’।

মাধ্যমিক ও প্রাথমিক স্কুলে পড়–য়া টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ একাধিক শিক্ষার্থী জানিয়েছে,-টর্নেডোতে তাদের স্কুলের বইপত্র,খাতা শিক্ষাসামগ্রী ঝড়ের তোড়ে হারিয়ে গেছে।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলাম এ প্রতিবদেক মুফোফোনে জানান,ক্ষতিগ্রস্থদের তালিকা প্রনয়ন শেষে তাদের বাড়িঘড় বাধার সহায়তা আজই দেয়া হবে’।জানা গেছে খুব শীঘ্রই সাংসদ এলাকা সফর করবেন।

বাঞ্ছারামপুর উপজেলা পকিল্পনা ও ত্রান কর্মকর্তা  ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড.মো.মোশারফ হোসেন মুফোফোনে জানান,-‘প্রাথমিক তালিকায় ক্ষতিগ্রস্থদের তালিকা আজ জানা গেছে। আংশিক ও পুরোপুরি ঘড় টর্নেডোতে বসতভিটা উড়ে যাওয়া পবিারের সংখ্যা মোট ৫৭ থেকে বেড়ে ৬৩ টিতে দাড়িয়েছে’।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শওকত ওসমান (১.৪৫ মি.) জানান আজ বিকেলে জেলা প্রশাসনের পক্ষে প্রথম পর্যায়ে ৬৩ জনের মধ্যে ২৫ জনকে নগদ ৬ হাজার করে টাকা ও ২ বান্ডিল করে ডেউটিন দেয়া হবে’।আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডটকমের অনলাইন রিপোর্টের মাধ্যমে টর্নেডোর খবর জানতে পারি ।

বাঞ্ছারামপুর উপজেলার আকানগর গ্রামে টর্নেডোর আঘাতে লন্ডভন্ড ঘড়গুলোর ৬৩ পরিবারদের মধ্যে ২৫ টি পরিবারের মধ্যে আজ শনিবার বিকাল ৫ টায় বাঞ্ছারামপুর অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শওকত উসমান ত্রাণ বিতরন করেন। সাথে ছিলেন উপজেলা ভাইস চেয়ারমেন মিন্টু রঞ্জন সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির ও তেজখালী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম।
বাঞ্ছারামপুর উপজেলার টর্নেডো ক্ষতিগ্রস্থদের মধ্যে বিতরিত ত্রণ সমূহ হচ্ছে ২৫জনকে নগদ ৬ হাজার করে টাকা ও ২ বান্ডিল করে ডেউটিন ’।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে