,

মালয়েশিয়ার অভিবাসন বন্দিশালায় দুই বছরে ১৭ বাংলাদেশির মৃত্যু

news-image

মালয়েশিয়ার বিভিন্ন অভিবাসন বন্দিশালায় গত দুই বছরে ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের এক নথিতে বলা হয়েছে, বিভিন্ন রোগ ও অজ্ঞাত কারণে মোট ১১৮ বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে ওই সময়ে।

বার্তাসংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, ২০১৫ সালে ৮৩ ও ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬৩ জন মিয়ানমার, ১৭ জন বাংলাদেশ, ১০ জন ইন্দোনেশিয়া, ছয়জন ভারত এবং ৪ জন পাকিস্তানের নাগরিক। বাকিরা কম্বোডিয়া, নাইজেরিয়া, নেপাল, থাইল্যান্ড, ফিলিপাইনস, শ্রীলঙ্কা, কেনিয়া ও তাঞ্জানিয়ার নাগরিক।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী দেশটিতে চার লাখের মতো বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে ভালো সংখ্যক বাংলাদেশির বৈধ কাগজপত্র নেই। দেশটিতে প্রায় অবৈধ বিদেশি নাগরিকদের আটক করে অভিবাসন বন্দিশালায় রাখা হয়। খবরে বলা হয়েছে, এর আগে কখনও অভিবাসন বন্দিশালায় মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই মৃত্যুর পরিসংখ্যান তৈরি করেছে মানবাধিকার কমিশন।

মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের অভিবাসন বন্দিশালাগুলোতে এ মৃত্যুর হার বেশি কি না তা জানা যায়নি। উভয় দেশের সরকার জানিয়েছে, এ ধরনের তথ্য প্রকাশ করা হয় না। মালয়েশিয়ার বন্দিশালাগুলোতে মৃত্যুর হার যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি। যুক্তরাষ্ট্রের গত বছর ১০ জনের মৃত্যু হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা