,

টাইগারদের লক্ষ ২৮১ রান

news-image

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশকে জেতার জন্য ২৮১ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। ৯ উইকেটে ৫০ ওভারে লঙ্কানদের সংগ্রহ ২৮০ রান।

শুরু থেকে বেশ মারমুখী হয়ে ব্যাট চালাচ্ছিলেন লঙ্কান দুই ব্যাটসম্যান আসিলা গুনারত্নে ও উপুল থারাঙ্গা। মাশরাফি, মুস্তাফিজ কাউকেই যেন তোয়াক্কা করছিলেন না। এরপরই মিরাজের পরের ওভারে প্যালিলিয়নে ফিরতে বাধ্য হন গুনারত্নে। ততক্ষণে তার রানের খাতায় যোগ হয়েছে ৩৪।

অন্যদিকে পরের আক্রমণটা করেন গত ম্যাচের বাংলাদেশি বোলিং তান্ডব তাসকিন। ১৩ ওভার ৪ বলে ৩৫ রানে থারাঙ্গাকে সাজ ঘরে ফেরান তিনি।

সিরিজের আগের দুই ম্যাচে টসে হারলেও তৃতীয় দিনের টসে অর্থাৎ আজকের টসে জয়লাভ করে বাংলাদেশ। আর সেই সুবাদে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার দলপতি।

জয় দিয়ে দুর্দান্তভাবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছিলো বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে লিড নেয় টাইগাররা। এরপর দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তাই আজকের ম্যাচটি সিরিজ নিজেদের করে নেয়া দারুণ এক সুযোগ মাশরাফির দলের সামনে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা