,

কুমিল্লা সিটি নির্বাচন আমাদের জন্য সতর্কবার্তা : কাদের

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন থেকে আমরা জাতীয় নির্বাচনের সতর্ক বার্তা পেয়ে গেলাম।

আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা ফ্লাইওভারের কাজ পরিদর্শনকালে সেতুমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে সংসদ সদস্য বীরপ্রতীক গোলাম দস্তগীর গাজীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কুমিল্লার নির্বাচনে দল (আওয়ামী লীগ) হেরেছে, কিন্তু সরকার জিতেছে। আমাদের কিছু অভ্যন্তরীণ দুর্বলতা ছিল। সেই দুর্বলতার সুযোগকে বিএনপি কাজে লাগিয়েছে।’

‘সম্প্রতি দু-তিনটি উপজেলা নির্বাচনেও আমাদের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ তারা (বিএনপি) নিয়েছে। একইভাবে কুমিল্লাতেও নিয়েছে। আগামী নির্বাচনে বিএনপিকে এ ধরনের সুযোগ কাজে লাগাবার সুযোগ আমরা দিব না।’

সেতুমন্ত্রী বলেন, ‘কুমিল্লায় আমরা শোচনীয়ভাবে হারিনি। আমরা নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু করেছি। নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। এটা আমাদের মূল টার্গেট ছিল। সেখানে আমরা বিজয়ী হয়েছি। সরকার সহযোগিতা দিলে সিইসি স্বাধীন ভূমিকা পালন করতে পারে এ প্রমাণ নারায়ণগঞ্জের মতো কুমিল্লায়ও হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ১৬৫ কোটি টাকায় নির্মাণ হচ্ছে ভুলতা ফ্লাইওভার। আগামী জুন মাসে ফ্লাইওভারটি খুলে দেওয়া হবে। এই ফ্লাইওভার চালু হলে ঢাকা-সিলেট ও ঢাকা বাইপাস এশিয়া মহাসড়কের যানজট নিরসন হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে