,

ক্রিকেটার থেকে সিনেমার নায়ক!

news-image

বিনোদন ডেস্ক: ভারতের সাবেক স্পিডস্টার শান্তাকুমারণ শ্রীশান্থ ক্রিকেটের ময়দান ছেড়ে রাজনীতির ময়দানে অনেক আগেই নেমেছেন। শুধু তাই নয়, এরই মধ্যে নাম লিখিয়েছেন অভিনয়েও। তিনি এখন অভিনেতা শ্রীশান্থ। পূজা ভাটের প্রযোজনায় তামিল ছবি ‘ক্যাবারে’ তিনি অভিনয় করেছেন। এ বছরের জুনে ছবিটি মুক্তি পাবে।

তবে এই মুহূর্তে শ্রীশান্থ তাঁর ‘টিম ৫’ ছবি নিয়ে ব্যস্ত। এটি একটি তেলুগু ছবি। তেলুগু ভাষায় ছবি করতে পেরে স্বভাবতই খুশি তিনি। শ্রীশান্থ বলেন, ‘তেলুগু দর্শকরা আমার অভিনয় দেখতে আসবেন, এটা ভেবেই দারুণ লাগছে।’

সম্প্রতি হায়দরাবাদে ছবির প্রোমোশনে দেখা যায় শ্রীশান্থকে। সঙ্গে ছিলেন অভিনেত্রী নিক্কি গালরানি। শ্রীশান্থ জানান, এটা তাঁর তৃতীয় ছবি। এই ছবির গল্পটা খুব ইন্টারেস্টিং। দেশজুড়ে নানা ভাষায় ছবিটি মুক্তি পাবে। নিক্কি গালরানি বলেন, হায়দরাবাদে প্রায়ই ছবির প্রোমোশনে আসতে হয়। মনে হয় এটা আমার দ্বিতীয় বাড়ি।

এর আগে শ্রীশান্থ একটি টিভি চ্যানেলের জনপ্রিয় নাচের শো তে নিজের প্রতিভা দেখিয়েছিল। ডেকান ক্রনিকল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা