সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যা বালানের বেগমজানে কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড

news-image

বিনোদন ডেস্ক : বহুল প্রতীক্ষিত সৃজিত মুখার্জি পরিচালিত ও বলিউড অভিনেত্রী বিদ্যা বালান অভিনীত ‘বেগমজান’ ছবির ওপর কাঁচি চালিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড।

ছবি থেকে ১২টি গুরুত্বপূর্ণ দৃশ্য কেটে ফেলার নির্দেশ দিয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

শুধু তাই নয়, সংলাপ নিয়েও আপত্তি জানিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ। ছবিতে বিদ্যা বালানের মুখে কোনো ধরনের অশ্লীল শব্দ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

ছবিতে পতিতালয়ের মক্ষিরানীর চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। চরিত্রের প্রয়োজনে কিছু অশ্লীল শব্দ রাখা হয়েছিল। সেগুলোও কেটে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। এসব কিছু ফেলে দেয়ার শর্তসাপেক্ষে সেন্সর ছাড়পত্র দেয়া হয়েছে।

যদিও কর্তনকৃত অংশ ফেলে দেয়ার পর এ ছবির গ্রেডিং হচ্ছে ‘প্রাপ্তবয়স্কদের জন্য’। পরিচালক সৃজিত অবশ্য আরজি জানিয়েছিলেন, যাতে কোনো দৃশ্য বাদ দেয়া না হয়। তাহলে গল্পের ধারাবাহিকতা থাকবে না।

কিন্তু সেন্সর বোর্ড সেই আরজিতে কর্ণপাত করেনি বলেই জানা গেছে। বাদপড়া কিংবা কেটে ছোট করে দেয়া দৃশ্যগুলোর মধ্যে রয়েছে অতি ঘনিষ্ঠ রোমাঞ্চ, সাম্প্রদায়িক হিংসা, নারীদের কৃতদাস করে রাখা ইত্যাদি।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব দৃশ্য বাদ দেয়া হয়েছে কিংবা কেটে ছোট করা হয়েছে সেটা প্রাপ্তবয়স্কদের জন্য খুব বেশি বাড়াবাড়ি।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি