,

তরমুজের বীজের যত স্বাস্থ্যগুণ

news-image

অনলাইন ডেস্ক : তরমুজের যেমন রয়েছে নানা গুণ তেমনি তরমুজের বীজেও রয়েছে নানা গুণ। এর বীজ খেলে হার্ট ভালো থাকে। ব্লাড সুগার নর্মাল থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাড়বে স্মৃতিশক্তি। তবে তরমুজের বীজ যদি ফেলে দেন তাহলে অজান্তে ভুলটাই করলেন। আসল জিনিসটাই ফেলে দিলেন। আসুন জেনে নেই তরমুজ এবং বীজের স্বাস্থ্যগুণ-
তরমুজের স্বাস্থ্যগুণ:
দারুণ গরমে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা তরমুজে কামড় মানেই শরীর ঠান্ডা, মনও চাঙ্গা। তরমুজে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি স্ট্রেস কমায়। প্রস্টেট ক্যানসার, কোলন ক্যানসার, ফুসফুসের ক্যানসার ও স্তন ক্যানসারের ঝুঁকি কমায়। ওজন কমায় তরমুজ। তরমুজের ক্যারোটিনয়েড চোখ ভাল রাখে। সিট্রোলিন নামে অ্যামাইনো অ্যাসিড যৌনশক্তি বাড়ায়। এটি লিকোপেন সমৃদ্ধ খাবার। হাড়ের স্বাস্থ্য ভাল রাখে। এ তো গেল তরমুজ। কিন্তু তার বীজে আরও উপকার।

তরমুজের বীজেই লুকিয়ে জীবনীশক্তি
সারাদিনে যে পরিমাণ প্রোটিন প্রয়োজন, তার ৬০ শতাংশ পাওয়া যায় এককাপ তরমুজের বীজে। শরীরের জন্য প্রয়োজনীয় নানা ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। ফলে, রক্তচাপ নিয়ন্ত্রণ। করোনারি হার্ট ডিজিজের চিকিৎসার ক্ষেত্রেও এটা একটা জরুরি উপাদান।

তরমুজের বীজে ভিটামিন বি
আমেরিকার ক্যানসার সোসাইটির রিপোর্ট বলছে, খাবারকে এনার্জিতে পরিণত করে ভিটামিন বি। নিয়াসিনের মতো ভিটামিন বি স্নায়ুতন্ত্র ও পরিপাকতন্ত্রকে রক্ষণাবেক্ষণ করে।

তরমুজের বীজে মিনারেলস
তরমুজের বীজে রয়েছে প্রচুর ম্যাগনেসিয়াম। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের রিপোর্ট বলছে, ম্যাগনেসিয়াম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে।

তরমুজের বীজে ফ্যাট
এককাপ শুকনো তরমুজের দানায় ৫১ গ্রাম ফ্যাট রয়েছে। এর ১১ শতাংশ স্যাচুরেটেড ফ্যাট। বাকিটা পলিস্যাচুরেটেড, মনোস্যাচুরেটেড এবং ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রিপোর্ট বলছে, মনো ও পলিস্যাচুরেটেড ফ্যাট রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ফ্যাটি অ্যাসিডে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

তরমুজের বীজে আয়রন
প্রোটিন তো বটেই, তরমুজের বীজে রয়েছে প্রচুর আয়রন। চুলের শক্তি বাড়ায়। চুল পড়া কমায়। চুল পাতলা হয় না, শুকনো হয় না। একটি পাত্রে একমুঠো তরমুজের বীজ নিয়ে ৭৫০ মিলিগ্রাম পানি দিয়ে অল্প আঁচে ৪৫ মিনিট ফুটিয়ে ঢেকে রাখতে হবে। ঠান্ডা হলে সেই জল খাওয়া যেতে পারে। প্রতিদিন খেলে ডায়াবেটিস কমবে। তরমুজের শুকনো বীজ চায়ের সঙ্গে মিশিয়েও খাওয়া যেতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে