,

নাসিরপুরে নিহত পুরুষ জঙ্গি নাইক্ষ্যংছড়ির সোহেল!

news-image

নিউজ ডেস্ক : নাসিরপুরের জঙ্গি আস্তানায় নিহত পুরুষ জঙ্গি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোহেল বলে ধারণা করছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা। সিটিটিসি ইউনিটের কর্মকর্তারা জানান, প্রায় দুই বছর আগে সোহেল নাইক্ষ্যংছড়িতে যায়। সেখানে সে কিছুদিন রাবারের বাগানে কাজ করে। এরপর কাপড়ের ব্যবসাও করে। তবে সে মূলত নব্য জেএমবির সদস্য সংগ্রহ করতো। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। সিটিটিসির এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আমরা ধারণা করছি, নিহত পুরুষ জঙ্গি নাইক্ষ্যংছড়ির সোহেল। আঙুলের ছাপ ও অন্যান্য প্রক্রিয়ার মধ্য দিয়ে তার পূর্ণাঙ্গ পরিচয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। সিটিটিসি সূত্রে জানা গেছে, কুমিল্লার চান্দিনায় পুলিশের ওপর হামলাকারী দুই জঙ্গি আহমেদ আজওয়াদ ইমতিয়াজ তালুকদার ওরফে অমি ও মাহমুদ হাসানকে জিজ্ঞাসাবাদ করা হলে সোহেলের নাম বেরিয়ে আসে।

গত ১৫ মার্চ চট্টগ্রামের সাধন কুটির থেকে আটক রাজিয়া সুলতানা ওরফে আরজিনা ও জহিরুল হক ওরফে জসিমের কাছ থেকেও সোহেলের ব্যাপারে তথ্য পাওয়া যায়। বৃহস্পতিবার নাসিরপুরের জঙ্গি আস্তানা থেকে সাতটি লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে একজন পুরুষ, দুজন নারী এবং চারটি শিশু রয়েছে। প্রাথমিক তদন্ত শেষে মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) পলাশ রায় এ তথ্য জানান। এরও আগে বৃহস্পতিবার বিকালে নাসিরপুরের জঙ্গি আস্তানায় অপারেশন হিট ব্যাক শেষে এক প্রেস ব্রিফিংয়ে সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছিলেন, জঙ্গি আস্তানায় সাত থেকে আটটি লাশ রয়েছে। তবে সেগুলো ছিন্নভিন্ন ছিল বলে সঠিক সংখ্যা ওই সময় বলতে পারেননি তিনি।

উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামের একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে ঘিরে রাখে পুলিশ ও সিটিটিসি। বুধবার সন্ধ্যায় নাসিরপুরের আস্তানায় অভিযান শুরু করে সোয়াট। পরে আলোর স্বল্পতার কারণে রাতে অভিযান স্থগিত রাখা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পরে পুনরায় অভিযান শুরু করে সোয়াট। বিকালে অভিযান শেষ হয়। শহরের বড়হাট এলাকার জঙ্গি আস্তানাটি এখনও ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে, কুমিল্লার কোটবাড়ীতেও একটি জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ। বড়হাট ও কোটবাড়ির আস্তানা দুটিতে শুক্রবার সকাল থেকেই অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা