,

ট্যানারি শ্রমিক-মালিকদের সড়ক অবরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : হাজারীবাগের ট্যানারিতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন করছেন ট্যানারিশিল্পের শ্রমিক ও মালিকরা। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ঝিগাতলা-শংকর সড়কে অবরোধ করে রেখেছেন তারা। সাভারে ট্যানারি স্থানান্তরে বাধ্য করতে বৃহস্পতিবার থেকে হাজারীবাগের ট্যানারিগুলোতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধের নির্দেশ রয়েছে। সাভারে গড়ে ওঠা চামড়া শিল্পনগরীতে হাজারীবাগের ট্যানারি কারখানা স্থানান্তরের নির্দেশ দফায় দফায় দেওয়া হলেও তাতে এতদিন কান দেননি ব্যবসায়ীরা।

২০১০ সালের অক্টোবরে ট্যানারি স্থানান্তরে ছয় মাস সময় দিয়েছিলেন হাইকোর্ট। সে অনুসারে ২০১১ সালের ৩০ এপ্রিলের পর থেকে হাজারীবাগে ট্যানারি চালানোর অনুমোদন নেই। এরপরও সরকার চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেয়। তারপরও ট্যানারি সরিয়ে নেননি মালিকরা। গত বুধবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ আগামী ঈদুল আজহা পর্যন্ত হাজারীবাগে থাকতে চেয়ে ট্যানারি মালিকদের করা আবেদন খারিজ করে দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা