সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনে ফাঁস হলো বাহুবলী : দ্য কনক্লুশন!

news-image

বিনোদন ডেস্ক : প্রায় দুই বছর অপেক্ষায় ছিলেন দর্শকরা। শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। কেনইবা খামোখা কাট্টাপা মারলেন বাহুবলীকে? এভাবে সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে কেই বা ভেবেছিলেন। এই তো সবে ট্রেলার মুক্তি পেয়েছিল। ছবি মুক্তি পাওয়ার কথা ২৮ এপ্রিল। কিন্তু এর মধ্যেই ঘটে গেল অঘটন। ইন্টারনেটে ফাঁস হয়ে গেল গোটা ছবিটাই। এপ্রিলের শুরুতেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে বাহুবলী : দ্য কনক্লুশন। শুরুটা যখন ২০১৫ সালে হয়েছিল দর্শকদের প্রত্যাশার পারদকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিলেন পরিচালক এস এস রাজামৌলি। প্রভাস, তামান্না থেকে অনুষ্কা, রাণা, সত্যরাজ প্রত্যেকের অভিনয় দর্শকদের মনে কেড়েছিল। কিন্তু ছবির ইউএসপি ছিল এর ভিজুয়াল এফেক্ট। নিখুঁত ক্যানভাসে বাহুবলীর রাজত্বকে তুলে ধরেছিলেন পরিচালক।
লিংক
শেষে রেখেছিলেন সেই বিখ্যাত প্রশ্ন। যা প্রায় দুই বছর ধরে দর্শকমনে প্রশ্ন হয়েই রয়ে গিয়েছিল। আশা করা হয়েছিল কনক্লুশনেই মিলবে সেই উত্তর। কিন্তু তাতেও সাসপেন্স বজায় রেখেছিলেন পরিচালক। তবে তা বজায় রইল কি? রইল। টানটান উত্তেজনা আর বাহুবলীর বিখ্যাত সংলাপ দিয়েই শেষ হচ্ছে ছবির সিক্যুয়েল। কিন্তু অনলাইনে গোটা ছবি ফাঁস হয়ে যাওয়ায় মাথায় হাত পরিচালকের। বিপুল অর্থ খরচ করে তৈরি ছবিটি কি তাহলে দর্শকরা আর সিনেমাহলে দেখতে যাবেন? উল্লেখ্য, এর আগে উড়তা পাঞ্জাব ছবিটি অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল। ফলে সিনেপ্রেমীরা আর তেমন হলমুখী হননি। বাহুবলীর সিক্যুয়েলরও কি তবে একই পরিণতি হতে চলেছে?

আরে, সারা দুনিয়ায় এই একটাই দিন রেখে দেওয়া আছে নিছক মজা করার জন্য। দিনটার অস্থিমজ্জাতেই যে লুকিয়ে আছে এ কথা। পয়লা এপ্রিল তো আর কাল থাকবে না। এই নিছক রসিকতা করার লাইসেন্সটুকুও তাই থাকবে না। সেই কারণেই না হয় একটু মশকরা আজ মেনেই নিলেন। বরং ভাবুন, এক মুহূর্তের জন্য অনলাইনে সার্চ করতে শুরু করেছিলেন ছবিটি আদৌ দেখা যাবে কিনা। এ মজাই বা কম কিসের! তা না করে, ছবিটি বরং আগামী মাসে হলেই দেখে নেবেন।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই