,

জিংজিয়াং প্রদেশে দাড়ি ও হিজাব নিষিদ্ধ করলো চীন

news-image
ইসলামী চরমপন্থার বিরুদ্ধে একটি প্রচারণা হিসেবে পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে দীর্ঘ দাড়ি রাখা ও হিজাব পড়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে চীন।
চীনের নিষেধাজ্ঞায় বলা হয়েছে, উইঘুর মুসলিম অধ্যুষিত এ অঞ্চলে পুরুষদের অস্বাভাবিক লম্বা দাড়ি রাখা ও নারীদের হিজাব পড়ে প্রকাশ্য চলাফেরা এমনকি রাষ্ট্রীয় টেলিভিশন দেখতে অস্বীকার করা সম্পূর্ণ বেআইনি বলে গণ্য হবে।
উল্লেখ্য, জিনজিয়াং প্রদেশে প্রায় ১ কোটি উইঘুর মুসলিমের বসবাস, যারা দীর্ঘদিন থেকেই চীনা শাসকদের দ্বারা তীব্র বৈষম্যের শিকার। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে সেখানে রক্তাক্ত সংঘর্ষ লেগেই রয়েছে। তবে চীনের সরকার বরাবরই ইসলামপন্থী জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের উপর এসব সহিংসতার দায় চাপিয়ে আসছে।
কিন্তু নতুন এই নিষেধাজ্ঞার বিপরীতে মানবাধিকার সংগঠনগুলো যুক্তি দিয়েছে, চীনের এমন অস্থির ও দমনমূলক নীতির প্রতিক্রিয়া হিসেবে উইঘুর মুসলিমদের আরো চরমপন্থার দিকে ঠেলে দিতে পারে।
যদিও জিংজিয়াং প্রদেশে বসবাসরত উইঘুর মুসলিমদের উপর অনুরূপ নিষেধাজ্ঞা এর আগেও জারি করে চীন। তবে এবারের বিষয়টি নিয়ে এ সপ্তাহের শেষে আইন করে তা সিদ্ধি করা হয়েছে, যা থেকে চীনের দ্রুত সরে আসা উচিত বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিবিসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা